মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ জুলাই ২০২৪, ১১:০২ এএম
অনলাইন সংস্করণ

বিশ্বজয়ী কোচ এখন বেকার!

রাহুল দ্রাবিড়। ছবি : সংগৃহীত
রাহুল দ্রাবিড়। ছবি : সংগৃহীত

একটি ট্রফি জিততে না পারার আক্ষেপ নিয়ে ক্রিকেট থেকে অবসর নেন রাহুল দ্রাবিড়। প্রথমে তাকে অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসেবে নিয়োগ দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআিই)।

এরপর ছিলেন জাতীয় ক্রিকেট একাডেমির (এনসিএ) প্রধান। ২০২১ সালে পান জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব। টানা ১০ বছর যুক্ত ছিলেন বিসিসিআইয়ের সঙ্গে। অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের মাধ্যমে শেষ হল সেই সম্পর্ক।

বিদায়বেলায় সাংবাদিকদের সঙ্গে মজা করেন তিনি। জানতে চান তাদের কাছে কোনো চাকরির সন্ধান আছে কি না? গত বছর ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বিসিসিআইয়ের সঙ্গে চুক্তি ছিল তার।

পরে বিসিসিআইয়ের কর্তা এবং ক্রিকেটারদের অনুরোধে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ান দ্রাবিড়।

দায়িত্ব চালিয়ে যাওয়ার জন্য এবারও অনুরোধ করা হয়েছিল তাকে। তবে তাতে রাজি হননি সাবেক এই অধিনায়ক। জুলাইয়ের প্রথম দিন থেকে সাবেক হয়ে গেলেন তিনি। কোচিং ক্যারিয়ার নিয়ে প্রশ্ন করেন ভারতীয় এক সাংবাদিক।

এর উত্তরে দ্রাবিড় বলেন, ‘আর আমার চাকরি থাকছে না। বেকার হয়ে যাব। আপনাদের সন্ধানে কি কোনও চাকরি রয়েছে?’ দ্রাবিড়ের উত্তর শুনে সেখানে উপস্থিত সকলেই হাসতে থাকেন।

পরে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে তার যাত্রাটা কেমন ছিল তা জানান বিশ্বকাপজয়ী এ কোচ, ‘দু’বছরের একটা যাত্রা শেষ হল এই টি-টোয়েন্টি বিশ্বকাপে। একটা ভারসাম্যপূর্ণ দল গঠন করতে চেয়েছিলাম। খেলোয়াড়দের মধ্যে নির্দিষ্ট মানের দক্ষতা চেয়েছিলাম। প্রয়োজনীয় কিছু ক্রিকেটারকে চেয়েছিলাম। ২০২১ সালে দায়িত্ব নেওয়ার সময় থেকেই দলে আলোচনা শুরু হয়েছিল, কীভাবে বিশ্বকাপ জেতা যায়। আমরা কিন্তু শুধু এই বিশ্বকাপের জন্য পরিশ্রম করিনি। গত দু’বছরের পরিশ্রমের ফল এই ট্রফি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেঙে গেল রোনালদোর বিশ্বকাপ স্বপ্ন

বিশ্বকাপ শেষ রোনালদোর, পর্তুগালকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

চোট নিয়ে মাঠ ছাড়লেন নুনো মেন্দেস

কোয়ার্টার ফাইনালে যেতে আর্জেন্টিনার নতুন কৌশল

বিশ্বকাপে লাল কার্ডের আন-লাকি থার্টিন

সিডনিতে বাংলা হান্ড্রেড লিগে চ্যাম্পিয়ন কুমিল্লা

প্রথমার্ধে রোমাঞ্চকর লড়াই, গোলশূন্য সমতায় বিরতিতে স্পেন-পর্তুগাল

উদযাপন করতে গিয়ে কবজি ভেঙে বিশ্বকাপ শেষ হেন্ডারসনের

মহরণে স্পেন-পর্তুগাল, শুরুর একাদশে রয়েছেন যারা

পদযাত্রায় হামলার জন্য সাভারের এমপিকে সন্দেহ নাহিদের

১০

ডিজি ছাড়া ইসিতে এনআইডি সেবা বন্ধ, সেবা মিলবে মাঠে

১১

এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ, ‘প্রশাসনের সহায়তায় হয়েছে’ দাবি নাহিদের

১২

সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: নাহিদ ইসলাম

১৩

পিপলস্ ইন্স্যুরেন্স পিএলসিতে থ্যালাসেমিয়া সচেতনতা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

১৪

এক উপদেষ্টাসহ আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

১৫

শুধু ব্রাজিল নয়, ভারতকেও দুঃস্বপ্ন দেখিয়েছিলেন হালান্ড

১৬

দাবি স্বাস্থ্য কর্মকর্তার / আমি কখনো কাউকে স্যার সম্বোধন করতে বলিনি

১৭

সাভারে এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, আহতদের পরিচয় প্রকাশ

১৮

রিহ্যাব সদস্যের সংবেদনশীল অঙ্গে আঘাত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

১৯

মেয়াদ শেষের আগেই নিয়োগ বাতিল ডেপুটি গভর্নরের

২০
X