স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৪, ০৬:৩৩ পিএম
আপডেট : ৩০ জুলাই ২০২৪, ০৬:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

র‌্যাঙ্কিংয়ে অধিনায়ক জ্যোতির উন্নতি

নিগার সুলতানা জ্যোতি। ছবি : সংগৃহীত
নিগার সুলতানা জ্যোতি। ছবি : সংগৃহীত

সদ্য শেষ হওয়া নারী এশিয়া কাপে সেমিফাইনাল পর্যন্ত যেতে পেরেছিল বাংলাদেশ আর এর পেছনে বড় কৃতিত্ব ছিল অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির। ব্যাট হাতে দ্যুতি ছড়ানোর অবশ্য পুরস্কার পাচ্ছেন এ ব্যাটার। র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছেন টাইগ্রেস অধিনায়ক। তবে জ্যোতি ছাড়াও বড় লাফ দিয়েছেন স্বর্ণা আক্তার। ১০ ধাপ এগিয়ে সেরা একশতে জায়গা করে নিয়েছেন তিনি।

আইসিসি মঙ্গলবার (৩০ জুলাই) এই সপ্তাহের নারী ক্রিকেটারদের টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে। যেখানে সর্বশেষ এশিয়া কাপে পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন জ্যোতি।

সর্বশেষ নারী এশিয়া কাপে প্রথমে রান না পেলেও পরে দারুণ ব্যাটিং করেছেন জ্যোতি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ২ ছক্কা ও ৫ চারে ৩৭ বলে ৬২ রানের ঝোড়ো ইনিংস খেলেন টাইগ্রেস অধিনায়ক। এরপর সেমিফাইনালে ভারতের বিপক্ষে অন্য ব্যাটারদের ব্যর্থতার মধ্যেও উজ্জ্বল ছিলেন তিনি।

টাইগ্রেসদের লজ্জার ৮০ রানের মধ্যে একা ৩২ রান আসে জ্যোতির ব্যাট থেকে। বাংলাদেশও ম্যাচটি হারে ১০ উইকেটে।

দল লজ্জাজনকভাবে বাদ পড়লেও ব্যক্তিগত পারফরম্যান্সের কারণে র‌্যাঙ্কিংয়ে জ্যোতির এই লাফ। তিন ধাপ এগিয়ে ৬১২ রেটিং পয়েন্ট নিয়ে তার অবস্থান এখন ১৪তম। এদিকে ভারতের বিপক্ষে ১৮ বলে ১৯ রান করা স্বর্ণা আক্তার দিয়েছেন বড় লাফ। ১০ ধাপ এগিয়ে সেরা একশতে জায়গা করে নিয়েছেন তিনি। তার অবস্থান এখন ৯৫।

ব্যাটারদের তালিকায় যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছেন অজি তারকা বেথ মুনি। বোলারদের তালিকায় ইংল্যান্ডের সোফি এক্লেস্টোন শীর্ষস্থান ধরে রেখেছেন। অবশ্য অবনতি হয়েছে টাইগ্রেসদের বোলারদের। চার ধাপ নিচে নেমে এখন দশম স্থানে রাবেয়া খান। পাঁচ ধাপ পিছিয়ে নাহিদা আক্তারের অবস্থান ২৬তম। সেরা অলরাউন্ডার ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু

১০

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

১১

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

১২

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

১৩

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

১৪

রাষ্ট্রপতির আলোচনায় মির্জা ফখরুল, কী বলছেন বিশ্লেষকরা

১৫

হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে প্রাণ গেল নানির

১৬

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

১৭

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

১৮

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

১৯

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

২০
X