বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৪, ০৮:১৯ পিএম
আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ০৮:৪২ পিএম
অনলাইন সংস্করণ

সমর্থকদের জন্য শান্তি দিতে চান বিজয়রা

এনামুল হক বিজয়। ছবি : সংগৃহীত
এনামুল হক বিজয়। ছবি : সংগৃহীত

দেশের বর্তমান পরিস্থিতি ভালো নেই। সরকারের পতনের পর কিছুটা অস্থিতিশীলতার মধ্যে দিয়ে কাটছে জনজীবন। তবে ধীরে ধীরে সেসব থেকে বেরিয়ে আসার পথে সবাই। এরই মধ্যে দুটি চার দিনের ও ৩টি একদিনের ম্যাচ খেলতে আজ পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল।

আসন্ন সিরিজে ভালো পারফর্ম করে দেশের ভক্ত-সমর্থকদের মনে শান্তি দিতে চান চার দিনের ম্যাচের অধিনায়ক এনামুল হক বিজয়। গতকাল মিরপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

১৩ আগস্ট থেকে পাকিস্তানের বিপক্ষে শুরু হবে প্রথম চারদিনের ম্যাচ। পরের ম্যাচ ২০ আগস্ট। সিরিজে অধিনায়কের চাওয়া কি থাকবে এমন প্রশ্নে বিজয় বলেন, ‘একটা মিটিং হয়েছিল, আমি এই কথাটাই বলেছি। প্রথমে হলো বাংলাদেশের একটা ইমোশনের জায়গা ক্রিকেট, বাংলাদেশের স্পোর্টস। এরপর আমরা বিনোদিত করি। তো আমাদের একটা জয়, আমাদের একটা ভালো ইনিংস, দুর্দান্ত কিছু দৃশ্য যদি মানুষ দেখে, তাদের একটা শান্তি আসবে।’

সাধারণ মানুষ আবারও ক্রিকেটের মাধ্যমে এক কাতারে আসবে বলে মনে করেন বিজয়, ‘তাদের এক হওয়ার সুযোগ হবে। আমার মনে হয়, এটা একটা মোটিভেশন সবার জন্য। এরকম একটা ক্রাইসিস মোমেন্টে দেশের ক্রিকেটাররা যদি দারুণ কিছু খবর দিতে পারে, অবশ্যই বাংলাদেশের মানুষের একটা শান্তির জায়গা তৈরি হবে।’

সফর নিয়ে তিনি আরও বলেন, ‘আপনি ভালোভাবেই জানেন, জাতীয় দলের যখন সিরিজ থাকে, তার কাছাকাছি সিরিজটা কিন্তু জাতীয় দলকে পরিকল্পনা করে দলটা হয়। জাতীয় দলে কারা খেলবে, কোন জায়গায় খেলবে, সেগুলো কিন্তু জাতীয় দলের প্রশ্নটা আসে, কাকে কীভাবে রেডি করবে।’

অর্থাৎ জাতীয় দলের সফরের আগেই এ সফর দিয়ে পাকিস্তানে নিজেদের প্রস্তুতি নেবেন তারা। ১৭ আগস্ট সেখানে যাওয়ার কথা নাজমুল হোসেন শান্তদের। ততদিনে কন্ডিশন সম্পর্কে একটা ধারনা মিলবে এ দলের হয়ে খেলা মুশফিকুর রহিম, মুমিনুল হকদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১০

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১১

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১২

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৩

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৪

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৫

পর্তুগালের একাদশ ঘোষণা

১৬

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৭

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৮

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৯

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

২০
X