খুবি প্রতিনিধি
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ০৬:০৯ এএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ১১:৫১ এএম
অনলাইন সংস্করণ

খুবির ক্যারিয়ার ক্লাবের ‘পাবলিক স্পিকিং’ গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত

খুবিতে পাবলিক স্পিকিং’ গ্রান্ড ফাইনাল। ছবি: কালবেলা
খুবিতে পাবলিক স্পিকিং’ গ্রান্ড ফাইনাল। ছবি: কালবেলা

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে আয়োজিত ‘পাবলিক স্পিকিং প্রোজ ৩.০’ অনুষ্ঠানের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকালে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিন ও ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. আশিক উর রহমান।

এ সময় তিনি বলেন, ক্যারিয়ার ক্লাব তৃতীয় বছরের মতো এ প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করেছে। এ ধরনের অনুষ্ঠান আয়োজন ও সফল করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। এ জন্য আমি ক্যারিয়ার ক্লাবকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। তিনি আরও বলেন, পাবলিক স্পিকিং ব্যক্তি জীবনে খুবই গুরুত্বপূর্ণ। কারণ জীবনের প্রতিটি ক্ষেত্রে মনোবলের সঙ্গে এগিয়ে যেতে এবং উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে পাবলিক স্পিকিং উল্লেখযোগ্য ভূমিকা রাখে। এ সময় তিনি সব প্রতিযোগী এবং বিজয়ীদের শুভেচ্ছা জানান।

খুলনা বিশ্ববিদ্যালয়ের এডুকেশন ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মো. ফজলে রাব্বি বলেন, পাবলিক স্পিকিং আমাদের যোগাযোগের দক্ষতা বৃদ্ধিতে ভূমিকা রাখে। তাই খুলনা বিশ্ববিদ্যালয়ের সকল ডিসিপ্লিনের কারিকুলামে পাবলিক স্পিকিং যুক্ত করতে হবে, যা আমাদের শিক্ষার্থীদের এগিয়ে যেতে সহযোগিতা করবে। তাই আজকের প্রতিযোগিতা অনুষ্ঠানের সবাইকে এবং ক্যারিয়ার ক্লাবকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি।

গ্র্যান্ড ফাইনালটি বাংলা ও ইংরেজি দুই সেগমেন্টে অনুষ্ঠিত হয়। বাংলা সেগমেন্টে প্রথম স্থান অধিকার করেন ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের ফাওজিয়া ফারিয়া জেবা, দ্বিতীয় স্থান অধিকার করেন সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের জিহাদ হোসেন এবং তৃতীয় স্থান অধিকার করেন এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের নাঈম মাহমুদ চৌধুরী।

এছাড়াও ইংরেজি সেগমেন্টে প্রথম স্থান অধিকার করেন মানবসম্পদ ব্যবস্থাপনা ডিসিপ্লিনের ফয়সাল বিন জাহির, দ্বিতীয় স্থান অধিকার করেন মানবসম্পদ ব্যবস্থাপনা ডিসিপ্লিনের মো. তৌফিক সরকার ভুবন এবং তৃতীয় স্থান অধিকার করেন ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের রেফাত ইসলাম প্রমি।

অনুষ্ঠানের স্পন্সর হিসেবে ছিলেন লেক্সিকন। মিডিয়া পার্টনার হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (খুবিসাস), সোশ্যাল মিডিয়া পার্টনার হিসেবে কেইউ ইনসাইডার্স এবং ফটোগ্রাফি পার্টনার পিক্সটরি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ফ্লাইট চলাচল শুরু

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতভর পাহারায় বিজিবি-স্থানীয়রা

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

১০

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

১১

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

১২

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

১৩

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

১৪

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

১৫

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

১৬

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

১৭

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

১৮

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

১৯

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

২০
X