স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৩, ০৫:৩৩ পিএম
আপডেট : ২৮ জুলাই ২০২৩, ০৫:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

এবার বিসিসিআইর তোপের মুখে হারমানপ্রীত

হারমানপ্রীত কৌর । ছবি : সংগৃহীত
হারমানপ্রীত কৌর । ছবি : সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে শেষ ওয়ানডেতে নিজের অখেলোয়াড় সুলভ আচরণের দ্বারা বিতর্কের জন্ম দেন ভারত নারী দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর। আম্পায়ারের সিদ্ধান্ত মেনে না নিয়ে স্টাম্প ভাঙা ছাড়াও ম্যাচ শেষে বাংলাদেশের খেলোয়াড় ও আম্পায়ারদের উদ্দেশে আপত্তিকর মন্তব্য করে সমালোচিত হন তিনি। মাঠে এমন অশোভন আচরণের কারণে আইসিসির কাছ থেকেও শাস্তি পাচ্ছেন কৌর।

তবে ঘটনা এখানেই শেষ হচ্ছে না। ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) সভাপতি রজার বিনি এবং ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি অর্থাৎ এনসিএর প্রধান ভিভিএস লক্ষ্মণের প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে ভারতীয় নারী দলের অধিনায়ককে।

ম্যাচের পরেই ক্রিকেটীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা করা হয়েছে তাকে। প্রথমত, ব্যাট দিয়ে স্টাম্প ভাঙার কারণে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানার পাশাপাশি তার নামের পাশে ৩টি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে। আর আম্পায়ারকে নিয়ে প্রকাশ্যে বাজে মন্তব্য করায় ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানার পাশাপাশি ১টি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন ভারত অধিনায়ক। ২৪ মাসে ৪ ডিমেরিট পয়েন্ট পেয়েছে হারমান যার কারণে দুই ম্যাচের জন্য নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হচ্ছে তাকে।

এ নিষেধাজ্ঞার কারণে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসের প্রথম দুই ম্যাচে খেলা হবে না তার। মাঠে খারাপ আচরণের জন্য সাবেক এবং বর্তমান ক্রিকেটারদের সমালোচনা শুনতে হয়েছে হারমানকে। অনেকেই মনে করেন অধিনায়ক হয়েও তার এই আচরণ যেমন ব্যক্তিগতভাবে তাকে খারাপভাবে তুলে ধরেছে তেমন ভারতের ভাবমূর্তিও নষ্ট করেছে।

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছেন, হারমানপ্রীতের শাস্তি প্রত্যাহার বা কমানোর ব্যাপারে বোর্ড আপিল করবে না। বিসিসিআই সভাপতি রজার বিনি ও ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির (এনসিএ) প্রধান ভিভিএস লক্ষ্মণ কয়েকদিনের মধ্যে তাঁর (হারমানপ্রীত) সঙ্গে কথা বলবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি ছাত্রপক্ষের

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক

হরমুজ দ্বন্দ্ব / বন্ধ ঘোষণা ইরানের, ট্রাম্পের দাবি ‘খোলাই’ আছে

৩০ বছর পর ইউরোপের আকাশে দেখা যাবে বিরল দৃশ্য!

বন্যায় প্লাবিত ৫৯ উপজেলা, মৃতের সংখ্যা বেড়ে ৫১

‘কারবালা ইসলামকে পুনর্জীবিত করার অনন্য মহাকাব্য’

ভারতে লোকাল বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

ঢাকায় দ্বিতীয়বারের মতো ‘গুগল প্রোডাক্ট এক্সপার্ট’ কর্মশালা 

স্বামীকে তালাক দিয়ে প্রেমিককে বিয়ে, স্ত্রীর স্বীকৃতি চেয়ে অনশন

পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস রাজশাহী’ অনুষ্ঠানে ১৪টি ইলেকট্রনিক বুথের উদ্বোধন

১০

বগুড়ায় যমুনার ভাঙনে শহরাবাড়ি স্পারের ৩০ মিটার নদীগর্ভে বিলীন

১১

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঢাবির সব অভ্যন্তরীণ পরীক্ষা স্থগিত

১২

'ঈশ্বরের হাত' আর বেকহ্যামের প্রায়শ্চিত্ত / বিশ্বকাপে ইংল্যান্ড-আর্জেন্টিনা মহারণের সেরা ৫ গল্প

১৩

৬ মাস পর সুন্দরবনে ফিরল সেই বাঘিনী, অবমুক্ত করলেন পরিবেশ প্রতিমন্ত্রী

১৪

যে রেকর্ড গড়লে আর কোনো অপূর্ণতা থাকবে না মেসির

১৫

তারেক রহমান উন্নয়নের মাধ্যমে বরিশালবাসীর সম্মানের প্রতিদান দিবেন: রহমাতুল্লাহ

১৬

৩০ সেকেন্ডে ১৯৫ চুম্বন, গড়লেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড

১৭

‘রেফারিই হারিয়ে দিল’, এমবোলোর লাল কার্ড নিয়ে ক্ষোভে ফুঁসছেন কোচ

১৮

বন্যায় বিপর্যস্ত চট্টগ্রাম

১৯

বন্যাকবলিত ১১ জেলায় বিজিবি মোতায়েন

২০
X