স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৪, ১২:৪৭ পিএম
আপডেট : ১০ আগস্ট ২০২৪, ০২:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ক্রীড়া উপদেষ্টার কাছে জাতীয় দলের অলরাউন্ডারের বিশেষ অনুরোধ

আসিফ মাহমুদ। ছবি : সংগৃহীত
আসিফ মাহমুদ। ছবি : সংগৃহীত

ড. মুহাম্মদ ইউনূ‌সের নেতৃত্বাধীন ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।

শুক্রবার (৯ জুলাই) মন্ত্রীপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় আসিফ মাহমুদকে অভিনন্দন জানিয়েছে ক্রীড়াঙ্গনের অনেকেই। সেই তালিকায় আছেন জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ সাইফউদ্দিনও।

এ পেস বোলিং অলরাউন্ডার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অভিনন্দন জানিয়েছেন নতুন ক্রীড়া উপদেষ্টাকে। আসিফ মাহমুদ কুমিল্লার সন্তান অন্যদিকে পার্শ্ববর্তী জেলা ফেনীর ছেলে সাইফউদ্দিন। সেই দিকটি সামনে এনে আসিফ মাহমুদের প্রতি একটি অনুরোধ রাখছেন অলরাউন্ডার সাইফউদ্দিন।

দেশের সমস্ত জেলা ক্রীড়া সংস্থার অযোগ্য লোকদের বিদায় করে, যারা সত্যিকারের ক্রীড়াবিদ ও সংগঠক, দেশকে ভালোবেসে এবং দেশের ক্রীড়াঙ্গন নিয়ে কাজ করতে চায় এমন লোকদের জায়গা করে দিতে নতুন ক্রীড়া উপদেষ্টার প্রতি বিশেষভাবে অনুরোধ করেছেন তিনি।

কালবেলার পাঠকদের জন্য সাইফ উদ্দিনের পোস্টটি হুবহু তুলে ধরা হলো:-

অভিনন্দন আসিফ মাহমুদ ভাই । আপনি যেহেতু কুমিল্লার সন্তান আমি পার্শ্ববর্তী জেলার ফেনীর ছেলে হিসেবে আপনার প্রতি অনুরোধ থাকবে সারা বাংলাদেশের সমস্ত জেলা ক্রীড়া সংস্থার অযোগ্য লোকদের বিদায় করে, যারা সত্যি কারের ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক, দেশকে ভালোবেসে এবং দেশের ক্রীড়াঙ্গন নিয়ে কাজ করতে চায় এমন লোকদের জায়গা করে দিন। দুর্নীতমুক্ত ক্রীড়াঙ্গন এবং সমাজ চাই আমরা | ডক্টর ইউনূস স্যার একটা কথা বলেছিল গত পরশুদিন সম্ভবত পুরানদের দিয়ে আর কিছু হবে না কারণ তাদের চিন্তা ভাবনা পুরোনো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অটুট ভালোবাসা / ‘ব্রাজিল চিরকাল আমার হৃদয়ে থাকবে’

অনিয়মের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি, থানায় জিডি

দেশের ১২ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

হস্তান্তরের আগেই কোটি টাকার সেতুর উইং ওয়ালে ধস

দুই পেনাল্টি, এক লাল কার্ড / স্বাগতিক মেক্সিকোকে বিদায় করল দশজনের ইংল্যান্ড 

০৬ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

শিশুদের খেলাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

ব্রাজিলের বিদায়ে চরম উল্লসিত মেহজাবীন

দেশে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

বিশ্বে ‘মানুষখেকো’ ছত্রাক ছড়িয়ে পড়ছে, কারণ বৈশ্বিক উষ্ণতা

১০

সাভারে ব্যবসার নামে সাড়ে ৭ লাখ টাকা আত্মসাৎ

১১

ইরানকে রাতারাতি শক্তিশালী করতে ২০টি সুখোই-৩৫ দিচ্ছে রাশিয়া

১২

স্বপ্নভঙ্গ হলেও শূন্য হাতে নয় / কত টাকা নিয়ে বাড়ি ফিরছে ব্রাজিল

১৩

৬ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৪

বগুড়া চেম্বার নির্বাচনে বিএনপি সমর্থিত বাদল-হিরু প্যানেলের নিরঙ্কুশ জয়

১৫

দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার চায় ইসরায়েল, তবে...

১৬

প্রথমার্ধেই ৩ গোল, মেক্সিকোর বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড 

১৭

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

৩৬ বছর আগে আর্জেন্টিনা, এবার নরওয়ে জুজু

১৯

কক্সবাজারে পাহাড় ধসে ৯ জনের মৃত্যু

২০
X