ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৪, ০৮:০৫ পিএম
আপডেট : ১০ আগস্ট ২০২৪, ০৮:০৬ পিএম
অনলাইন সংস্করণ

শান্তদের পাকিস্তান সফর এগিয়ে আনার চিন্তা

নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয়। ছবি : বিসিবি
নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয়। ছবি : বিসিবি

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১৭ আগস্ট পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। কিন্তু দেশে অনুশীলনের পর্যাপ্ত সুযোগ না পাওয়ায় নাজমুল হোসেন শান্তদের সফরটি এগিয়ে আনার চিন্তা-ভাবনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)।

পাঁচ দিন এগিয়ে ১২ আগস্ট যাওয়ার চিন্তা করছে বিসিবি। পাকিস্তানের পক্ষ থেকে ইতিবাচক সাড়াও মিলেছে তাদের। অনুশীলনের সুযোগ-সুবিধা নিশ্চিত করবে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

তবে শান্তদের সফরটি এগিয়ে আনার ব্যাপারে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে। বোর্ডের একটি সূত্র বলছে, রোববারের (১১ আগস্ট) মধ্যে এ ব্যাপারে সিদ্ধান্ত হবে।

ইতিমধ্যে পাকিস্তানে গিয়ে পৌঁছেছে বাংলাদেশ ‘এ’ দল। মঙ্গলবার থেকে চার দিনের ম্যাচ খেলবে তারা। আর জাতীয় দলের প্রথম টেস্ট আগামী ২১ আগস্ট থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হবে। করাচিতে হবে দ্বিতীয় টেস্ট ৩০ আগস্ট। দুই ম্যাচই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রায় ৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে বাবার পা বিচ্ছিন্ন

অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার

সীমান্তে আটক ৩ ভারতীয়কে ফেরত পাঠাল বিজিবি

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা নিয়ে যা জানা গেল

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

১০

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজের প্রশংসা মার্কিন কৃষি বিভাগের

১১

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গরমিল

১২

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

১৩

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

১৪

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

১৫

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

১৬

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

১৭

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

১৮

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

১৯

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

২০
X