স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৩, ১০:৪১ এএম
আপডেট : ১২ জুন ২০২৩, ১০:৫৮ এএম
অনলাইন সংস্করণ
খসড়া সূচি প্রকাশ

আফগানদের বিপক্ষে লড়াইয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল   ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ছবি: সংগৃহীত

চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। বিশ্বকাপ শুরু হতে আর মাত্র চার মাস বাকি থাকলেও এখনো চূড়ান্ত হয়নি সূচি। আর এ ব্যাপারে কিছুই জানে না বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) একটি খসড়া সূচি প্রকাশ করেছে।

এই খসড়া সূচি পর্যালোচনার পর আগামী সপ্তাহে চূড়ান্ত সূচি প্রকাশ করতে পারে আইসিসি। খসড়া সূচি অনুযায়ী বাংলাদেশের প্রথম ম্যাচ ৬ অক্টোবর। প্রতিপক্ষ আফগানিস্তান। তবে এই ম্যাচে ভেন্যু নির্ধারিত হয়নি। তামিম-সাকিবদের মাত্র দুটি ম্যাচে ভেন্যু নির্ধারিত হয়েছে খসড়া সূচিতে।

ক্রিকেটভিত্তিক জনপ্রিয় গণমাধ্যম ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়, ১৯ অক্টোবর পুনেতে ভারতের সঙ্গে লড়বে বাংলাদেশ। আর ৩১ অক্টোবর কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান।

এ ছাড়া ১১ অক্টোবর বাংলাদেশ সাবেক বিশ্বচ্যাস্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। বর্তমান বিশ্বকাপজয়ী ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ খেলবে ২০ অক্টোবর। পরবর্তী ম্যাচে ২ নভেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ বাছাই পর্বের রানার্সআপ দল। ১০ নভেম্বর বাছাই পর্বের চ্যাম্পিয়ন দলের বিপক্ষে লড়বে তামিম ইকবালের দল। ১৩ নভেম্বর নিউজিল্যান্ডের সঙ্গে শেষ ম্যাচ খেলবে টাইগার বাহিনী।

খসড়া সূচি অনুযায়ী ৫ অক্টোবর শুরু হয়ে ১৯ নভেম্বর শেষ হবে ১৩তম ওয়ানডে বিশ্বকাপ। আয়োজক ভারত ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে ক্রিকেটের মেগা আসর। গ্রুপ পর্বের ৮টি ম্যাচ ভিন্ন ভেন্যুতে খেলবে রোহিত শর্মার দল। সারা বিশ্বের মানুষের বহুল কাঙ্ক্ষিত ভারত-পাকিস্তানের ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৫ অক্টোবর। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রায় ১ লাখ ৩২ হাজার দর্শক চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই উপভোগ করার সুযোগ পাবে।

বাংলাদেশ, ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান সরাসরি বিশ্বকাপ খেলবে। বাকি দুই দল বাছাই পর্ব থেকে আসবে। ১৮ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত চলবে বিশ্বকাপ বাছাই পর্বের খেলা।

১৫ ও ১৬ নভেম্বর সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচটি ১৯ তারিখে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। তবে সেমিফাইনাল ম্যাচের ভেন্যু চূড়ান্ত হয়নি। এখনো চূড়ান্ত সূচি প্রকাশ করতে পারেনি আইসিসি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১০

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১১

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১২

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১৩

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৫

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৬

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৭

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৯

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

২০
X