স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৪, ০৭:৪৮ পিএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ০৭:৫১ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ সিরিজে এক স্পিনার রাখার কারণ বললেন পাকিস্তান কোচ

পাকিস্তানের টেস্ট কোচ জেসন গিলেস্পি। ছবি : সংগৃহীত
পাকিস্তানের টেস্ট কোচ জেসন গিলেস্পি। ছবি : সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে ২১ আগস্ট থেকে টেস্ট শুরু হচ্ছে পাকিস্তানের টেস্ট সিরিজ। সেই হিসেবে এখনো সপ্তাহখানেক বাকি দু’দেশের লড়াই শুরু হতে। তবে সাম্প্রতিক অস্থিরতার কারণে পাকিস্তানে আগে ভাগেই পৌঁছে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল।

দুই দলের স্কোয়াডও ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে। সেখানে পাকিস্তানের স্কোয়াডে আবরার আহমেদ আছেন একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে এবার পাকিস্তানের টেস্ট দলের নতুন কোচ জেসন গিলেস্পি ব্যাখা করলেন এরকম সিদ্ধান্তের কারণ।

আগামী ২১ আগস্ট থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি হবে রাওয়ালপিন্ডিতে। সিরিজের আগে পাকিস্তানের দলের ভারসাম্য নিয়ে মন্তব্য করেছেন কোচ গিলেস্পি। অস্ট্রেলিয়ার সাবেক এই তারকার কাছে দল ভারসাম্যপূর্ণ বলেই মনে হচ্ছে।

গিলেস্পির দাবি তুলেন যে দলে দুজন বিশেষজ্ঞ স্পিনার রয়েছেন। তার দাবি, আপনি দলের যেকোনো বিভাগই বিশ্লেষণ করতে পারেন, তবে আমার মতে আমাদের দলে দুজন বিশেষজ্ঞ স্পিনার রয়েছে। সালমান আলি আগা বিশেষজ্ঞ স্পিনার হিসেবে পরিচিতি পাওয়ার যোগ্য। আমি যতটা দেখেছি, অফ-স্পিনে তার যথেষ্ট দক্ষতা রয়েছে। আবরারও একজন প্রতিভাবান তরুণ বোলার, যিনি ক্যারিয়ারের শুরুতেই দুর্দান্ত পারফর্ম করছেন।

গিলেস্পি দলের প্রস্তুতি নিয়েও কথা বলেন। তিনি জানান আমরা যথেষ্ট প্রস্তুতি নিয়েছি। আমাদের হাতে অনেক পেস বোলিং এবং স্পিন বোলিং বিকল্প রয়েছে। ব্যাটিং লাইনআপও শক্তিশালী। আমার বিশ্বাস, আমাদের দল সব দিক থেকে সক্ষম। পাকিস্তানের টেস্ট দলের জন্য এটি একটি রোমাঞ্চকর সময় হতে যাচ্ছে।

ক্রিকেট পাকিস্তান নামক সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী অবশ্য পিন্ডি স্টেডিয়ামের পিচ ফাস্ট বোলারদের জন্য সহায়ক হতে পারে। ফলে প্রথম টেস্টে চারজন পেসার নিয়ে পাকিস্তান মাঠে নামবে বলে মনে করা হচ্ছে। শাহিন আফ্রিদি, নাসিম শাহ এবং মির হামজার সঙ্গে একাদশে চতুর্থ পেসার হিসেবে খুররম শেহজাদ কিংবা মোহাম্মদ আলিকে দেখা যেতে পারে। একমাত্র স্পিনার হিসেবে সালমান আলি আগা দলে থাকবেন বলে ধারণা করা হচ্ছে, যিনি সাধারণত ব্যাটিং অলরাউন্ডার হিসেবে পরিচিত এবং বোলিং করেন পার্টটাইমার হিসেবে।

দ্বিতীয় টেস্টটি অনুষ্ঠিত হবে করাচির ন্যাশনাল ব্যাংক ক্রিকেট স্টেডিয়ামে, যা ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির অংশ হিসেবে সংস্কার কাজের কারণে দর্শকশূন্য থাকবে। ম্যাচটি ৩০ আগস্ট শুরু হয়ে ৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

১০

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

১১

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

১২

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

১৩

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

১৪

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

১৫

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

১৬

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

১৭

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

১৮

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

১৯

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

২০
X