স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৫ এএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৩ এএম
অনলাইন সংস্করণ

এখন সাকিব কোথায়?

বোলিং অ্যাকশনে সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত
বোলিং অ্যাকশনে সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

পাকিস্তানকে হোয়াইটওয়াশের সুখস্মৃতি নিয়ে মধ্যরাতে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। স্বাগতিকদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ জয়ের পর, ঘরের ফেরার আনন্দটা একটু বেশি হওয়ার কথা।

হত্যা মামলার আসামি হওয়ায় সাকিব আল হাসানের দেশে ফেরা নিয়ে ছিল জল্পনা-কল্পনা। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে দেশে না ফিরলে সাকিব এখন কোথায়?

পাকিস্তান সফর শেষে দুভাবে বিভক্ত হয়ে দেশে ফিরেছেন নাজমুল হোসেন শান্তরা। প্রথম বহর ঢাকায় পা রাখে রাত সাড়ে ১১টায়। আর দ্বিতীয় বহর পৌঁছায় রাত সোয়া ২টায়। পূর্বঘোষণা অনুযায়ী দুই বহরে ঢাকায় আসা ক্রিকেটারদের সঙ্গে ছিলেন না সাকিব।

আপাতত ইংল্যান্ডের পথে রয়েছে তিনি। সেখানে ইংলিশ কাউন্টি লিগে সারের হয়ে খেলার কথা তার। জানা যায়, সতীর্থদের সঙ্গে করাচি থেকে দুবাইয়ের বিমানে উঠেছিলেন তিনি। সেখান থেকে দেশে বিমানে না উঠে, লন্ডনের ফ্লাইটের জন্য অপেক্ষায় ছিলেন সাকিব।

আগামী ৯ সেপ্টেম্বর টন্টনে সমারসেটের বিপক্ষে সারের হয়ে মাঠে নামবেন তিনি। সারের হয়ে চারটি ম্যাচ খেলার চুক্তি থাকলেও আপাতত খেলবেন এক ম্যাচ। কারণ, জাতীয় দলের প্রয়োজনে ছাড়তে হবে সারে—এই শর্তে থাকে অনাপত্তিপত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে আগামী ১৫ সেপ্টেম্বর ভারত সফরে যাবে বাংলাদেশ দল। এ সফরেও দলের সঙ্গে থাকবেন সাকিব।

এদিকে সাকিব ছাড়াও দলের সঙ্গে ঢাকায় ফেরেননি কোচিং স্টাফদের বেশ কয়েকজন সদস্য। ভারত সফরে যাওয়ার আগে ঢাকায় ফিরবেন তারা। জানা গেছে, বোর্ডের সঙ্গে জরুরি বৈঠক করতে দলের সঙ্গে ঢাকা ফিরলেও প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

তার সঙ্গে এসেছেন ব্যাটিং কোচ ডেভিড হেম্প। আলোচনা শেষে ছুটি কাটাতে দেশে ফিরে যাবেন দুজন। আবার ১২ সেপ্টেম্বর দলের সঙ্গে যোগ দেবেন। এরপর যাবেন ভারত সফরে।

দেশ ফিরলেও বেশ কয়েকদিন ছুটিতে থাকবেন জাতীয় দলের ক্রিকেটাররা। তবে আগামী ৯ সেপ্টেম্বর থেকে ভারত সফরের জন্য প্রস্তুতি শুরু করবেন শান্ত-মিরাজরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

১০

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১১

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১২

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১৩

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

১৪

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

১৫

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১৬

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১৭

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১৮

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

১৯

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

২০
X