ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১২ জুন ২০২৩, ০৮:২৩ পিএম
অনলাইন সংস্করণ

নারী এশিয়া কাপে বাংলাদেশের বড় জয়

বাংলাদেশ-মালেয়শিয়া ম্যাচের একটি  মুহুর্ত। ছবি : সংগৃহীত ।
বাংলাদেশ-মালেয়শিয়া ম্যাচের একটি মুহুর্ত। ছবি : সংগৃহীত ।

নারীদের ইমার্জিং এশিয়া কাপে বড় জয় দিয়ে মিশন শুরু করেছে বাংলাদেশ। সোমবার (১২ জুন) হংকংয়ের মং ককে দিনের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়াকে ৯৭ রানের বড় ব্যবধানে হারায় লতা মণ্ডলের দল। বাংলাদেশের করা ৬ উইকেটে ১৪৮ রানের জবাবে মালয়েশিয়া ৮ উইকেট হারিয়ে করতে পারে মাত্র ৫১ রান।

উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও মালয়েশিয়া। বাংলাদেশের অধিনায়ক লতা মণ্ডল টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। তবে শুরুতেই বাংলাদেশ ব্যাটিং বিপর্যয়ে পড়ে। মালয়েশিয়ার আগ্রাসী বোলিংয়ে ৫২ রানের মধ্যেই বাংলাদেশ হারায় ৪ উইকেট। সেখান থেকে স্বর্না আক্তার ও মুর্শিদার ৩৬ রানের জুটি বাংলাদেশকে পথ দেখায়।

তবে স্বর্না (২০) ও নাহিদা (৩) আউট হলে ৯১ রানে ৬ উইকেট হারানো বাংলাদেশকে মুর্শিদা-রাবেয়া খান সামাল দেন। দুজনের অবিচ্ছিন্ন ৫৭ রানের জুটি বাংলাদেশকে পৌঁছে দেয় ১৪৮ রানের বড় সংগ্রহে। যেখানে রাবেয়ার অবদান ১৫। মুর্শিদা ফিফটি তুলে অপরাজিত ছিলেন ৫৭ রানে। মালয়েশিয়ার হয়ে দুটি করে উইকেট নেন মাহিরাহ ইজাতি ইসমাইল, আয়েশা এলিসা ও নুর দানিয়া।

জবাবে মালেয়শিয়ার মেয়েদের দাঁড়াতেই দেয়নি বাংলাদেশি মেয়েরা। স্কোরবোর্ডে কোনো রান যোগ হওয়ার আগেই ওপেনার ওয়ান জুলিয়াকে ফেরান পেসার মারুফা আক্তার। ব্যাট হাতে শেষদিকে ভালো করা রাবেয়া খানের শিকার হন আরেক ওপেনার ইয়াসরিনা ইয়াকপ (৫)। ১১ রানে ২ উইকেট হারানোর পর তারা ২০ ওভারে করতে পারে ৮ উইকেটে ৫১ রান। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন লেগ স্পিনার রাবেয়া। একটি করে উইকেট নিয়েছেন মারুফা, সানজিদা, নাহিদা ও সুলতা।

১৪ জুন একই ভেন্যুতে বাংলাদেশের পরবর্তী ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে। ১৬ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X