ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১২ জুন ২০২৩, ০৯:০০ পিএম
অনলাইন সংস্করণ
বাংলাদেশ-আফগান সিরিজ

সবুজ উইকেটের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বাংলাদেশ

সবুজ উইকেটের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বাংলাদেশের পেসাররা। ছবি : সংগৃহীত
সবুজ উইকেটের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বাংলাদেশের পেসাররা। ছবি : সংগৃহীত

মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের উইকেট সাধারণত ধীর এবং মন্থর হিসেবে ক্রিকেটবিশ্বে পরিচিত। তবে এবার আফগানিস্তানের সঙ্গে একমাত্র টেস্টের জন্য প্রস্তুত করা হয়েছে সবুজ ঘাসের উইকেট। ম্যাচের একদিন আগেও উইকেটে তাজা ঘাসের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

মিরপুরে স্পিনবান্ধব উইকেটে খেলা অভ্যস্ত বাংলাদেশ দলকে এবার নামতে হবে সবুজ পেসবান্ধব উইকেটের পরীক্ষায়। ম্যাচের আগে ঘাস যদি কমানো হয় তবুও এই উইকেট যে পেস সহায়ক হবে এ ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই। স্পিন খেলে বেড়ে ওঠা বাংলাদেশি ব্যাটসম্যানদের সামনে তাই এবার কঠিন পরীক্ষাই অপেক্ষা করছে।

সোমবার (১২ জুন) বাংলাদেশ দলের নির্ধারিত অনুশীলন শুরু হওয়ার কথা ছিল দুপুর ২টায়। তবে বৃষ্টির কারণে বাংলাদেশ দলের অনুশীলন বাতিল হয়। অনুশীলন না থাকলেও সংবাদ সম্মেলনে কথা বলার জন্য মাঠে আসেন ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস। তিনি সাংবাদিকদের বলেন, উইকেটের চ্যালেঞ্জ নিতে মুখিয়ে তারা।

‘অনেক দিন ধরেই মিরপুরে স্পিনবান্ধব উইকেটে বেশিরভাগ খেলা হয়। তো আমাদের এখন চ্যালেঞ্জ এটাই আমরা ঘাসের উইকেটে কীভাবে ভালো খেলি৷ এটাই এখন সবাইকে দেখানোর বিষয়, আমরা এখানে কীভাবে টিকে থাকতে পারি, বড় ইনিংস খেলতে পারি।’

এ ছাড়াও বাংলাদেশের পেসারদের ওপর ভরসা রাখছেন লিটন দাস। তিনি বলেন, ‘এরকম দলের সঙ্গে আপনি এই উইকেটে খেলবেন, এটাই স্বাভাবিক। সেদিক থেকে বলব, আফগানিস্তানের মতো আমাদের হাতেও খুব ভালো কোয়ালিটি পেস আক্রমণ আছে। দেখা যাক কী হয়।’

মিরপুরে হওয়া টেস্টে এখন পর্যন্ত কোনো পেসার ২০ উইকেটের মাইলফলক স্পর্শ করেনি। ২১ ম্যাচে ৭৬ উইকেট নিয়ে এই মাঠে উইকেট শিকারে সবার উপরে সাকিব আল হাসান। চোটের কারণে যদিও এই টেস্টে তাকে পাচ্ছে না বাংলাদেশ। এ ছাড়া তাইজুল ইসলাম ১৩ ম্যাচে ৬৭ ও মেহেদী হাসান মিরাজ ৯ ম্যাচেই পেয়েছেন ৪৯ উইকেট।

বাংলাদেশ অনুশীলন করতে না পারলেও বৃষ্টি আসার আগে সকালে প্রায় দুই ঘণ্টা নিজেদের ব্যাটিং-বোলিং ঝালিয়ে নেওয়ার সুযোগ পেয়েছে আফগানিস্তান। অনুশীলনের পরে সংবাদ সম্মেলনে অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি বলেন, সবুজ উইকেটেও তাদের কোনো আপত্তি নেই। দলের পেস আক্রমণের ওপর তার ভরসা অনেক।

আগামী বুধবার মিরপুরে শুরু হবে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্ট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বপ্নভাঙা ৬ কফিনে ফিরল প্রবাস জীবন

জুলাইয়ে ৬ হত্যা: ইনুর ১০ বছরের কারাদণ্ড

‘রেফারির বিতর্কিত সিদ্ধান্তেই’ কী বাদ পড়ল জার্মানি?

চমক নিয়ে ফিরছেন ইমরান-ন্যান্সি

ব্রাজিলের বিদায় দেওয়া সেই গণক দেখলেন তার নিজের দেশই নাই

হাসপাতালে ভর্তি গীতিকার মিল্টন খন্দকার

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, তীব্র গন্ধে হাসপাতালে ভর্তি ৪৫

কুকুরকে ধারালো অস্ত্র দিয়ে জখমের অভিযোগে ফার্নিচার ব্যবসায়ীকে গ্রেপ্তার

ফিফা ‘পাওয়ার র‌্যাঙ্কিং’ / শীর্ষে মেসি, রোনালদো-নেইমারের অবস্থান কত?

জার্মানির বিরুদ্ধে জয়ে বড় ঘোষণা প্যারাগুয়ের প্রেসিডেন্টের

১০

‘ক্লিক বেইট’ বা বিভ্রান্তিকর শিরোনাম নয়: ডিসি গাজীপুর

১১

বুধবার ‘ব্যাংক হলিডে’, বন্ধ থাকবে লেনদেন

১২

সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ

১৩

আমরা শীর্ষ সারির দল নই: জার্মান কোচ

১৪

এইচএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা

১৫

বাবা-ভাইকে হত্যা, গ্রেপ্তার ২

১৬

ব্রাজিল-জাপান ম্যাচের শেষ ১ মিনিটে কী ঘটেছিল?

১৭

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সংসদে মির্জা ফখরুল

১৮

যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের জন্য স্থায়ী বসবাসে দুঃসংবাদ

১৯

বড় সুখবর পেল আর্জেন্টিনা

২০
X