স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪, ০২:২১ পিএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ০২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

সাকিব ইস্যুতে বারবার প্রশ্নের সম্মুখীন ক্রীড়া উপদেষ্টা

সচিবালয়ে সংবাদ সম্মেলনে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। ছবি : সংগৃহীত
সচিবালয়ে সংবাদ সম্মেলনে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। ছবি : সংগৃহীত

যেখানে যাচ্ছেন সেখানে সাকিব আল হাসান ইস্যুতে কথা বলতে হচ্ছে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে। রোববার (১৩ অক্টোরব) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি।

পরে সংবাদ সম্মেলনে তাকে প্রশ্ন করা হয়- সাকিবের দেশে আসা-যাওয়ার নিরাপত্তা নিয়ে। মঙ্গলবার (১৫ অক্টোবর) একই প্রশ্নের মুখোমুখি হতে হয় ক্রীড়া উপদেষ্টাকে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকের এক অনুষ্ঠানে যোগ দেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় দলের সাবেক এ অধিনায়কের দেশে আসা-যাওয়ার ক্ষেত্রে আইনি কোনো বাধা নেই।

ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আইনি বিষয় তো আইনি বিষয়, এটা নিয়ে আমি কিছু বলতে পারব না। এর প্রথমটি হচ্ছে সাবজুডিস, দ্বিতীয়টি আইন মন্ত্রণালয় এ বিষয়ে কনসার্ন আছে, উত্তরটা দিতে পারবে।’

এ সময় তিনি আরও বলেন, ‘আমাদের দায়িত্ব হলো, প্রত্যেক খেলোয়াড়কে আমাদের নিরাপত্তা দিতে হবে, সেটা আমরা পালন করব। যেহেতু আমার মন্ত্রণালয় কনসার্ন, আমি জানার চেষ্টা করেছি আইনি বাধা আছে কি না দেশে আসা-যাওয়ার ক্ষেত্রে। আমি জানতে পেরেছি, এখন পর্যন্ত কোনো বাধা নেই।’

ক্রীড়া উপদেষ্টার মতে, ‘কোর্ট যদি কোনো অর্ডার দেয়, সেটা কোর্টের বিষয়। এটা তো আর আমার বিষয় না। কিন্তু এখন পর্যন্ত কোনো প্রকার আইনি বাধা নেই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

১০

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

১১

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

১২

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

১৩

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

১৪

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১৫

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১৬

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১৭

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৮

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৯

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

২০
X