স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪, ০৭:২৯ পিএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ০৭:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

নাসির-ইমরুলদের দুর্ভাগা বললেন সাকিব

নাসির-ইমরুলদের দুর্ভাগা মনে করেন সাকিব। ছবি : সংগৃহীত
নাসির-ইমরুলদের দুর্ভাগা মনে করেন সাকিব। ছবি : সংগৃহীত

বাংলাদেশের জাতীয় দলে কম ক্রিকেটার খেলেননি। তবে একসময় খেলা অনেক ক্রিকেটারই বর্তমানে আলোচনার বাইরে রয়েছেন। কেউ এখনও খেলছেন, আবার কেউ গোপনে বিদায় নিয়েছেন। এই ধরনের কয়েকজন ক্রিকেটারকে নিয়ে সম্প্রতি কথা বলেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। তার মতে, এই ক্রিকেটাররা কিছুটা ‘দুর্ভাগা’।

সম্প্রতি আবুধাবি টি-টেন লিগের বাংলা টাইগার্স দলের মিডিয়া বিভাগে সাক্ষাৎকার দেন সাকিব, যেখানে তিনি নাসির হোসেন, সাব্বির রহমান, ইমরুল কায়েসসহ কিছু খেলোয়াড়কে দুর্ভাগা হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, 'নাসির, সাব্বির, ইমরুলদের মতো আরও অনেক খেলোয়াড় আছেন, যাদের ক্যারিয়ার দীর্ঘ হয়নি। এর কারণ অবশ্য নির্বাচকরাই ভালো বলতে পারবেন।'

সাকিব আরও উল্লেখ করেন, মোহাম্মদ মিঠুনের মতো খেলোয়াড়েরাও এমন তালিকায় রয়েছেন। তবে তিনি স্বীকার করেন, ক্রিকেটে প্রতিটি খেলোয়াড়ের জন্য সমান সুযোগ পাওয়ার নিশ্চয়তা দেওয়া আসলেও কঠিন। 'এটা আসলে খেলারই অংশ। সুযোগ পেলে নিজের সর্বোচ্চটা দিতে হয়,' বলেন তিনি। তিনি মনে করেন, অল্প সুযোগ পেলেও একজন খেলোয়াড়ের উচিত সেই সুযোগকে কাজে লাগানো।

ইমরুল কায়েস, নাসির হোসেন, সাব্বির রহমান ও মিঠুনদের আন্তর্জাতিক ক্যারিয়ার অবশ্য একেবারে ছোট নয়, তবে আরও দীর্ঘ হতে পারত বলে মনে করেন অনেকেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কুল ফিডিংয়ের দুধের প্যাকেটে পোকা থাকার অভিযোগ

প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ / ৮ম শ্রেণি-এসএসসি পাসেই মিলবে এসএসএফে চাকরির সুযোগ

ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল ধীরাজ শেঠ

দুই গোলের বিপরীতে লাল কার্ডের ড্রামা / ইকুয়েডরের বিদায়ে শেষ ষোলোয় মেক্সিকো

মাছের ঘেরে যুবকের মরদেহ, হত্যার অভিযোগ পরিবারের

অবশেষে আলোর মুখ দেখল নবম পে-স্কেল, বর্ধিত বেতন নিয়ে সুখবর

নকআউটের আগে সতর্ক স্কালোনি / ‘এখন থেকে প্রতিটি ম্যাচই ফাইনাল’

গৌরবের ১০৬ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়

ভারতে চলন্ত স্লিপার বাসে আগুন, নিহত ৭

টানা দরপতনে বিশ্ববাজারে স্বর্ণের দাম

১০

টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের গাছ কাটলেন প্রধান শিক্ষক

১১

সামনে নরওয়ে জুজু! যাদের বিপক্ষে কখনই জয় পায়নি ব্রাজিল

১২

ঝড় থামতেই ইকুয়েডরের জালে তাণ্ডব চালাল মেক্সিকো, প্রথমার্ধেই দুই গোল

১৩

সৌদিতে মেয়াদোত্তীর্ণ ওয়ার্ক পারমিট নবায়নের সময়সীমা নির্ধারণ

১৪

এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্র

১৫

গোল্ডেন বুটের দৌড়ে কে এগিয়ে, মেসি না এমবাপ্পে

১৬

সিলেটে বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ জনজীবন

১৭

নামে ২০ শয্যা হাসপাতাল, নেই একটি বেডও

১৮

বিশ্বকাপ ব্যর্থতার দায় কাঁধে নিয়ে বিদায় নিলেন ডাচ কোচ

১৯

আলোচনায় অগ্রগতি না হলেও যুক্তরাষ্ট্র শক্ত অবস্থানে থাকবে: জেডি ভ্যান্স

২০
X