মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪, ০১:১৫ পিএম
অনলাইন সংস্করণ

শান্ত ছাড়া শেষ ম্যাচে যেমন হতে পারে টাইগার একাদশ

বাংলাদেশ ক্রিকেট দল । ছবি: সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট দল । ছবি: সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে বিকেল ৪টায় মাঠে নামছে বাংলাদেশ, তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে পাচ্ছে না টাইগাররা। এমআরআই রিপোর্টে শান্তর কুঁচকির চোট গুরুতর হওয়ায় তাকে মাঠের বাইরে থাকতে হচ্ছে। দ্বিতীয় ওয়ানডেতে এই চোট পাওয়ার পর ফিল্ডিংয়ে তার ভূমিকা ছিল সীমিত। মুশফিকুর রহিম আগেই চোটের কারণে ছিটকে যাওয়ায় বাংলাদেশের স্কোয়াড কার্যত কমে এসেছে মাত্র ১৩ জনে।

শান্তর অনুপস্থিতিতে দলে ব্যাকআপ ব্যাটার হিসেবে আছেন জাকির হাসান। গত ম্যাচে শান্তর পরিবর্তে ফিল্ডিং করতে নেমে তিনিও হালকা চোট পান, তবে এটি গুরুতর নয়। এই ম্যাচে শান্তর জায়গায় তার খেলার সম্ভাবনা রয়েছে। তবে দলটির কম্বিনেশন ঠিক রাখতে তাকে একাদশে রাখার সিদ্ধান্ত নিতে হবে ব্যবস্থাপনা দলকে।

আজকের ম্যাচে বাংলাদেশ তিন পেসার ও একজন বিশেষজ্ঞ স্পিনার নিয়ে খেলবে। স্পিন বিভাগে নাসুম আহমেদ গত ম্যাচে ভালো পারফর্ম করেছেন, ফলে আজও তাকেই মূল স্পিনার হিসেবে দেখা যাবে। অধিনায়কের দায়িত্ব পালন করবেন মেহেদী হাসান মিরাজ, যিনি এই পরিস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে প্রস্তুত।

শান্ত ও মুশফিকের অনুপস্থিতিতে দলের কম্বিনেশন ও ব্যাটিং শক্তির ওপর নতুন চাপ পড়েছে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে এই পরিবর্তনগুলো কীভাবে প্রভাব ফেলবে, তা দেখার জন্য অপেক্ষায় রয়েছে ক্রিকেটপ্রেমীরা।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, জাকের আলি (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমার্ধে হলুদ কার্ড, দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচের ‘নায়ক’ কাসেমিরো

পুরোনো শত্রু নরওয়ে নাকি চেনা আইভরি কোস্ট: শেষ ষোলোতে কার মুখোমুখি ব্রাজিল?

অবিশ্বাস্য প্রর্ত্যাবর্তন ব্রাজিলের, আনচেলত্তির ‘জাদু’ দেখল ফুটবল দুনিয়া

জাপানের স্বপ্ন ভেঙে চুরমার করে শেষ ষোলতে ব্রাজিল

জীবনের প্রথম গোলটাই বিশ্বকাপের নকআউটে, ব্রাজিলের বিপক্ষে

কাসেমিরোর গোলে সমতায় ফিরল ব্রাজিল

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি

ব্রাজিলের জালে জাপানের গোল

ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

১০

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

১১

অনার্স ২য় বর্ষের ফরম পূরণের তারিখ জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় 

১২

মেলায় ঘুরতে গিয়ে নিখোঁজ, ফোনে ‘লাশের অবস্থান’ জানাল কর্মচারী

১৩

চার বছর পর রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

১৪

ব্রাজিলকে হারাতে পারলে ইতিহাস গড়বে জাপান

১৫

সংসদে ভোট দিতে গিয়ে স্পিকারের বাধায় থামলেন প্রতিমন্ত্রী আমিনুল

১৬

পুলিশে চাকরি পেলেন রাঙ্গুনিয়ার ৮ তরুণ-তরুণী, মেধার জয়ে থানায় ফুলেল অভ্যর্থনা

১৭

চার পরিবর্তনে জাপানের চমক, ব্রাজিলের একাদশ ঘোষণা

১৮

তিন বাংলাদেশি হত্যা : ইতালীয় গণমাধ্যমে উঠে এলো অভিযুক্তের পরিচয়

১৯

৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা

২০
X