স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪, ১১:৫৩ এএম
অনলাইন সংস্করণ

বিপিএলে সাকিবের অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরার প্রত্যাশা আপাতত ম্লান হয়ে গেছে। ধারণা করা হয়েছিল, আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে সাকিব ফিরবেন জাতীয় দলে। কিন্তু শেষ পর্যন্ত সেই সম্ভাবনা বাস্তবে রূপ নেয়নি।

জাতীয় দলের পাশাপাশি সাকিবের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অংশগ্রহণ নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। চলতি মাসের শেষ দিকে শুরু হতে যাওয়া বিপিএলে তার খেলা হবে কি না, তা নিয়ে সংশয় রয়েই গেছে।

চিটাগং কিংসের মালিক সামির কাদের চৌধুরী সাকিবের অংশগ্রহণ নিয়ে সাংবাদিকদের বলেন, ‘বারবার একই প্রশ্নের উত্তর দিতে দিতে আমিও ক্লান্ত। আমাদের কাছে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে আমরা আশাবাদী, সাকিব খেলবেন। তার সঙ্গে সাম্প্রতিক আলোচনায় তিনি জানিয়েছেন, কিছু ভিত্তিহীন গুজব ছড়ানো হচ্ছে।‘

তবে সামির নিশ্চিত করতে পারেননি সাকিব বিপিএলে খেলবেন কি না। তিনি বলেন, ‘সাকিব এখনও নিশ্চিত কিছু বলেননি। পরিস্থিতির উপর নির্ভর করছে সবকিছু। জাতীয় দলে ফেরার বিষয়টি যেমন অনিশ্চিত, তেমনি বিপিএলেও তার অংশগ্রহণ সম্পর্কে আমরা সুনির্দিষ্ট তথ্য পাইনি।‘

সাকিব না থাকলে চিটাগং কিংসের কৌশল কী হবে, এমন প্রশ্নে সামির জানান, ‘সাকিবের মতো খেলোয়াড়ের অভাব পূরণ করা কঠিন। একজন বাঁহাতি স্পিনার হিসেবে তার বিকল্প খুঁজে পাওয়া সহজ নয়। তবে আমরা স্থানীয় বাঁহাতি স্পিনারদের মধ্যে থেকে কাউকে দলে নিতে পারি।’

সাকিবের এই অনিশ্চয়তা শুধু চিটাগং কিংস নয়, তার ভক্তদের মাঝেও উদ্বেগ তৈরি করেছে। সাকিব কবে এবং কীভাবে মাঠে ফিরবেন, তা এখন সময়ই বলে দেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X