বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪, ১০:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

অ্যাডিলেডে বিপদে ভারত

গিলকে ফিরিয়ে স্টার্কের উল্লাস। ছবি : সংগৃহীত
গিলকে ফিরিয়ে স্টার্কের উল্লাস। ছবি : সংগৃহীত

গোলাপি বলের ক্রিকেট মানেই অস্ট্রেলিয়ার দাপট। রেকর্ড সে কথাই বলে। ঘরের মাঠে ১২টি গোলাপি বলের (দিন-রাতের) টেস্ট খেলে অস্ট্রেলিয়া জিতেছে ১১টিতে। একমাত্র হার উইন্ডিজের বিপক্ষে ব্রিসবেনে। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার সেই দাপট ভারতের বিপক্ষেও অব্যাহত।

অ্যাডিলেডে দ্বিতীয় দিনের খেলা শেষে হারের মুখে ভারত। প্রথম ইনিংসে তারা ১৮০ রানে অলআউট হয়। এরপর অস্ট্রেলিয়া ৩৩৭ রান করে। ট্রাভিস হেড করেন ১৪০ রান। ১৫৭ রানের লিড নেওয়ার পর অজিরা শনিবার (০৭ ডিসেম্বর) ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয়। ভারত দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষে ৫ উইকেট হারিয়ে ১২৮ রান করেছে। ৫ উইকেট হাতে থাকলেও ২৯ রানে পিছিয়ে আছে তারা। ঋষভ পন্ত ২৮ রানে অপরাজিত আছেন। তার সঙ্গী ১৫ রান করা নীতিশ কুমার রেড্ডি।

অস্ট্রেলিয়ার দাপট শুরু হয়েছিল ট্রাভিস হেডের ব্যাটিং থেকে। ১ উইকেটে ৮৬ রান নিয়ে দিন শুরু করে অজিরা। মারনাশ লাবুশেনের ৬৪ রানে ভর করে এগোতে থাকে স্বাগতিকরা। দ্রুত স্টিভ স্মিথকে ফেরান জাসপ্রিত বুমরাহ। মাত্র ২ রান করেন স্মিথ। এরপর নামেন ট্রাভিস হেড। তার দাপটেই তিনশ পার করে অস্ট্রেলিয়া। ১৪১ বলে ১৪০ রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি। ১৭টি চার আর চারটি ছয় মেরেছেন। বুমরাহ ৪ উইকেট নিয়েছেন ৬১ রান দিয়ে। আর সিরাজের ৪ উইকেট নিয়েছেন ৯৮ রানের বিনিময়ে।

১৫৭ রানে পিছিয়ে থাকা অবস্থায় দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাট করতে পারেনি ভারত। লোকেশ রাহুল ৭ রানে আউট হন। স্কট বোল্যান্ডের বাউন্সে আউট হন ওপেনার যশস্বী জয়সওয়াল। তিনি করেন ২৪ রান। শুভমান গিল ২৮ রান করে মিচেল স্টার্কের বলে বোল্ড হয়েছেন। অ্যাডিলেডে আবার ব্যর্থ বিরাট কোহলি। ১১ রান করেন তিনি। রোহিতও কোনো রান করার আগেই স্টার্কের বলে আউট হয়েছিলেন। কিন্তু নো বল হওয়ায় বেঁচে যান। এরপর ৬ রানে আউট হয়েছেন তিনি। দিনের শেষে ভারতের দ্বিতীয় ইনিংসের রান ৫ উইকেটে ১২৮। প্রথম ম্যাচ জিতে ৫ টেস্টের সিরিজে এগিয়ে আছে ভারত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যবিপ্রবিতে খেলা দেখাকে কেন্দ্র করে মারামারি, সাংবাদিকদের ওপর হামলা

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ‘কঠোর প্রতিক্রিয়ার’ হুঁশিয়ারি ইরানের

চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত

আবহাওয়া নিয়ে দুঃসংবাদ, পাঁচ বিভাগে ভারি বৃষ্টির আভাস

দাবদাহে পুড়ছে স্পেন, ৪৪ ডিগ্রি ছুঁতে পারে তাপমাত্রা

সড়ক দুর্ঘটনায় এনসিপি নেতা ফাইয়াজ নিহত

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার পাশে দাঁড়াতে ফ্রান্সের নতুন উদ্যোগ

৮ জুলাই  / ইতিহাসের এই দিনে উল্লেখযোগ্য ঘটনাবলি

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

১০

ইরানের তেল বিক্রির অনুমতি বাতিলের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

১১

ইরানে বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র

১২

ইরানের বিরুদ্ধে বার্তা দিল বাহরাইন

১৩

বাগবিতণ্ডায় ব্রাজিল সমর্থকের নাক ফাটাল আর্জেন্টিনা সমর্থক

১৪

কোয়ার্টারে যে প্রতিপক্ষ পেল মেসির আর্জেন্টিনা

১৫

টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টারে সুইজারল্যান্ড

১৬

সকাল ৯টার মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৭

আর্জেন্টিনা-মিসর ম্যাচের রেফারিং নিয়ে নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ

১৮

জয়ের পর কান্নায় ভেঙে পড়লেন স্কালোনি, কথা শেষ না করেই চলে গেলেন

১৯

প্রথমার্ধের বিরতিতে গোলশূন্য কলম্বিয়া-সুইজারল্যান্ড

২০
X