বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিমের খেলার সম্ভাবনা দেখছেন নান্নু

মিনহাজুল আবেদীন নান্নু ও তামিম ইকবাল। ছবি : সংগৃহীত
মিনহাজুল আবেদীন নান্নু ও তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

দীর্ঘ সাত মাস পর মাঠে ফিরে নিজের ব্যাটিংয়ের ঝলক দেখালেন তামিম ইকবাল। এনসিএল টি-টোয়েন্টিতে চট্টগ্রাম বিভাগের হয়ে প্রথম ম্যাচে মাত্র ১৩ রান করলেও দ্বিতীয় ম্যাচে স্বরূপে ফিরেছেন তিনি। সিলেট বিভাগের বিপক্ষে ৩৩ বলে ৬৫ রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে জেতাতে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। সেই সঙ্গে পেয়েছেন ম্যাচসেরার পুরস্কারও।

তামিমের এই ম্যাচটি সরাসরি মাঠে বসে দেখেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। ম্যাচ শেষে তামিমের জাতীয় দলে ফেরার সম্ভাবনা এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার খেলা নিয়ে কথা বলেছেন নান্নু।

নান্নু বলেন, ‘জাতীয় দলে ফেরার সিদ্ধান্তটা তামিমকেই নিতে হবে। ওর মতো অভিজ্ঞ ক্রিকেটার যেকোনো দলের জন্যই অনেক মূল্যবান। মাত্র খেলা শুরু করেছে, তাই ফিটনেসটা আরও ভালোভাবে দেখতে হবে। কয়েকটি ম্যাচ খেলে ফিটনেসের আরও উন্নতি হলে সে নিজের সিদ্ধান্ত নিতে পারবে।’

তামিমের ব্যাটিং পারফরম্যান্স প্রসঙ্গে নান্নু জানান, ‘তামিম যেভাবে ব্যাটিং করেছে, দেখে মনে হয়নি সাত মাস পর ক্রিকেটে ফিরেছে। ওর শর্টগুলো দেখে মনে হয়েছে আগের তামিমকেই দেখছি। তামিম পুরোপুরি প্রস্তুতি নিয়েই খেলতে নেমেছে।’

অভিজ্ঞতার মূল্যায়ন নিয়ে নান্নু বলেন, ‘ক্রিকেটে অভিজ্ঞতার কোনো বিকল্প নেই। অভিজ্ঞ ক্রিকেটারদের মূল্য সবসময়ই দেওয়া হয়। তাদের অভিজ্ঞতা দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

তামিম ইকবালের এই প্রত্যাবর্তন জাতীয় দলে তার ফেরার সম্ভাবনাকে উজ্জ্বল করেছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখন তামিমের ওপর নির্ভর করছে। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে দেখা যাবে কি না, সেটি সময়ই বলে দেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১০

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১১

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১২

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৩

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৪

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৫

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৬

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৭

পর্তুগালের একাদশ ঘোষণা

১৮

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৯

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

২০
X