ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুন ২০২৩, ০৪:২২ পিএম
অনলাইন সংস্করণ

নীরবে ফিটনেস ফিরে পেতে লড়ছেন সাকিব

অনুশীলনে সাকিব আল হাসান।     ছবি: সংগৃহীত
অনুশীলনে সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

মিরপুরের হোম অব ক্রিকেটে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে ব্যস্ত বাংলাদেশ দল। অথচ একাদশে নেই নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। এমনকি তাকে নিয়ে কোনো চর্চাও নেই। অবশ্য থাকার কথাও নয়। কেননা আঙুলের চোটের কারণে স্কোয়াডের বাইরে রয়েছেন তিনি।

তাই বলে বসে নেই বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। নিজেকে প্রস্তুত করছেন আফগানদের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য। তিনি মূলত নিজের শরীর চর্চার দিকেই দিয়েছেন মনোযোগ। দুপুরের রোদে নীরবে ঘণ্টাখানেক দৌড়ে বেড়িয়েছেন শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। যেন এক নিভৃত প্রচেষ্টা।

স্টপওয়াচ ধরে হিসাব রাখছেন নিজের সক্ষমতার। প্রতিনিয়ত প্রচেষ্টা চালিয়েছেন আগের দৌড় থেকে উন্নতি করার। দূর থেকেই পরিলক্ষিত হয় নিজেকে ফিরে পাওয়ার তীব্র বাসনা। শারীরিক গড়নেও খানিকটা পরিবর্তন লক্ষণীয়। অতিরিক্ত ওজন কমিয়ে নেওয়ার প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন। অন্তত খালি চোখে সেটাই আন্দাজ করে নেওয়া যায়।

২০১৯ বিশ্বকাপের আগে নিজেকে প্রস্তুত করেছিলেন সাকিব। অতিরিক্ত মেদ কমিয়ে হয়েছিলেন ফিট। এর ফলাফল দেখেছিল গোটা ক্রিকেট বিশ্ব। সেবার নিজেকে নিয়ে গিয়েছিলেন অনন্য এক উচ্চতায়। প্রায় একাই লড়েছেন বাংলাদেশের প্রতিটা ম্যাচ। ইংল্যান্ডের সেই বিশ্বকাপে সবাই বিমোহিত ছিল সাকিবে।

হয়তো তেমনই কোনো ব্রত নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। বয়সটাও বেড়েছে আগের চেয়ে। আসছে বিশ্বকাপে অতিমানবীয় কিছু না ঘটলে বাংলাদেশ দলে নাও থাকতে পারেন তিনি। এটাই হতে পারে সাকিবের শেষ বিশ্বকাপ। তাই নিজেকে স্মরণীয় করে রাখতে এটিই তার শেষ সুযোগ।

তাছাড়া গণমাধ্যমে বেশ কয়েকবার বলেছেন, এবারের বিশ্বকাপে ভালো কিছু করার। শুধু ব্যক্তিগত দলগতভাবেও ভালো করার লক্ষ্য তার। তবে দলগতভাবে ভালো পারফরমেন্সের পূর্ব শর্তই হচ্ছে নিজের কাজটা ঠিকঠাক মতো করা। নিজের শতভাগ দিয়ে সেই কাজটাই করতে চাইছেন সাকিব।

তবে বিশ্বকাপের আগে রয়েছে বেশ কিছু সিরিজ। এ ছাড়াও জলঘোলা হলেও এশিয়া কাপ গড়াবে মাঠে। সেসব ক্ষেত্রেও দলের ভারসাম্য রক্ষায় প্রথম পছন্দর সাকিব। সবকিছুকে মাথায় রেখে নিজেকে প্রস্তুত করছেন তিনি। সেরে উঠেছেন ইনজুরি থেকে। ফিটনেসটাও তো রাখা পুরোপুরি। সে প্রচেষ্টাতে ঘাম ঝড়াচ্ছেন তিনি।

তবে আফগানদের বিপক্ষে টেস্টের চিন্তা একেবারেই মাথা থেকে ঝেড়ে ফেলতে পারেননি সাকিব। মিরপুর টেস্টের উইকেট কেমন হচ্ছে সে বিষয়েও তদারকি করেছেন নিয়মিত। তার অভিজ্ঞতার বিশাল ঝুলি থেকে হয়তো টোটকাও দিয়েছেন নতুন টেস্ট অধিনায়ক লিটন কুমার দাসকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইভীকে ‘শীর্ষ সন্ত্রাসী’ আখ্যা দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

গাজায় বিয়ের অনুষ্ঠানে ইসরায়েলি হামলা, নিহত ৫

সরকারি দলের বৈঠক / এমপি-মন্ত্রীদের জনগণের কাছে সরকারি সেবার সুফল পৌঁছানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গ্রুপ পর্ব থেকে ফাইনাল: কেমন হতে পারে ব্রাজিলের সম্ভাব্য যাত্রা

গ্রুপ পর্ব থেকে ফাইনাল: কেমন হতে পারে আর্জেন্টিনার সম্ভাব্য যাত্রা

বুবলীর মা হওয়ার খবরে স্মিতার কড়া সমালোচনা

বাংলাদেশের স্বপ্ন ভেঙে চুরমার করে দিল ভারত

যুবলীগ-ছাত্রলীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে যাত্রীবোঝাই বাস

বারে ৩ বার বল লাগলে গোল, চোটের ভান করলেই শাস্তি?

১০

‘এনসিপিকে জামায়াতের প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানো হচ্ছে’

১১

ঐতি‌হ্যে সমৃদ্ধ দামুড়হুদার প্রাণ‌কে‌ন্দ্র, তবুও উন্নীত হয়‌নি পৌরসভায় 

১২

শরীয়তপুরে আর্জেন্টিনার সমর্থকদের আনন্দ শোভাযাত্রায় দুর্ঘটনা, আহত ৪

১৩

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনায় যোগ দিলেন ব্রাজিল সমর্থক

১৪

দালালকে ধরে হাসপাতালের ড্রেন পরিষ্কার করাল ছাত্রদল

১৫

ইরানের হাতে এখনও ২২ শতাংশ ক্ষেপণাস্ত্র রয়েছে : ট্রাম্প

১৬

হঠাৎ জ্বালানি তেলের দাম কমলো বিশ্ববাজারে 

১৭

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য বড় সুখবর

১৮

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩

১৯

ঢাবি ট্রেজারারকে ‘পাড়ার গুন্ডা-মাস্তানের’ মতো কথা না বলার অনুরোধ সর্ব মিত্র চাকমার

২০
X