স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫, ০৯:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ম্যাচ হারার পর কার দিকে তেড়ে গেলেন তামিম?

রেগে তেড়ে যাচ্ছেন তামিম । ছবি : সংগৃহীত
রেগে তেড়ে যাচ্ছেন তামিম । ছবি : সংগৃহীত

বিপিএলে বরিশাল-রংপুরের উত্তেজনাপূর্ণ ম্যাচ শেষে যখন দুই দলের খেলোয়াড়রা সৌজন্য বিনিময় করছিলেন, তখনই টিভি ক্যামেরায় ধরা পড়ল এক ব্যতিক্রমী দৃশ্য। ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবালকে দেখা গেল রংপুর রাইডার্সের ইংলিশ ক্রিকেটার অ্যালেক্স হেলসের দিকে ক্ষুব্ধভাবে তেড়ে যেতে। তবে সম্ভাব্য সংঘর্ষ এড়াতে রংপুর রাইডার্সের এক কর্মকর্তা দ্রুত তামিমকে শান্ত করেন এবং সরিয়ে নিয়ে যান।

কী হয়েছিল? কেন ক্ষুব্ধ হলেন তামিম?

খোঁজ নিয়ে জানা গেছে, ম্যাচ শেষে হাত মেলানোর সময় অ্যালেক্স হেলস তামিমের উদ্দেশে আপত্তিকর মুখভঙ্গি করেন। এ ঘটনায় চটে যান বরিশাল অধিনায়ক। তিনি সরাসরি হেলসকে জিজ্ঞেস করেন, ‘এ রকম করছ কেন? কিছু বলার থাকলে মুখে বলো। বি আ ম্যান।’

তবে বিষয়টি সেখানেই শেষ হয়নি। হেলস পেছন থেকে কিছু বলতেই আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন তামিম এবং রেগে গিয়ে তার দিকে তেড়ে যান। তখনই রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর শাহনিয়ান তানিম দ্রুত এগিয়ে এসে তামিমকে শান্ত করার চেষ্টা করেন। পরে ঘটনাস্থলে যোগ দেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান, তবে তিনি শুধুমাত্র সৌজন্যমূলক করমর্দনের জন্যই সেখানে গিয়েছিলেন।

ম্যাচ শেষে এই উত্তেজনার বিষয়ে জানতে চাওয়া হলে রংপুর অধিনায়ক নুরুল হাসান বলেন, ‘আমি খুব কাছ থেকে দেখিনি। যখন ফিরে আসছিলাম, তখন শুধু দেখেছি কিছু একটা হয়েছে। ড্রেসিংরুমে গিয়ে বিস্তারিত জানতে পারব। তবে যে কিছু একটা হয়েছে, সেটা নিশ্চিত।’

এদিকে, ফরচুন বরিশালের ব্যাটিং কোচ নাফিস ইকবালও বিষয়টি নিয়ে কথা বলেছেন। তবে তিনি ঘটনার বিস্তারিত জানেন না বলে স্বীকার করেন। তার ভাষায়, ‘আমি নিশ্চিত নই, কারণ এটা নিয়ে এখনো দলের মধ্যে কোনো আলোচনা হয়নি। তবে তামিম উত্তেজিত হয়েছিল, এটা দেখেছি।’

তামিমের প্রতিক্রিয়াকে আবেগপ্রসূত বলেই মনে করছেন নাফিস, ‘এ ধরনের হাড্ডাহাড্ডি ম্যাচ হেরে গেলে স্বাভাবিকভাবেই আবেগ কাজ করে। আশা করি, এটা কোনো বড় কিছু নয়। নিশ্চয়ই কিছু একটা বলা হয়েছিল, যেটার প্রতিক্রিয়ায় তামিম উত্তেজিত হয়েছে। তবে আমার মনে হয়, এটা গুরুতর কিছু নয়।’

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচটিতে শেষ বল পর্যন্ত রোমাঞ্চ ছিল চরমে। ফরচুন বরিশালের দেওয়া ১৯৭ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শেষ ওভারে ২৬ রান প্রয়োজন ছিল রংপুরের। কিন্তু অধিনায়ক নুরুল হাসান সোহানের বিধ্বংসী ব্যাটিংয়ে শেষ ওভারেই ৩০ রান তুলে নেয় রংপুর রাইডার্স। ৭ বলে অপরাজিত ৩২ রানের ইনিংস খেলে দলকে ৩ উইকেটের অবিশ্বাস্য জয় এনে দেন তিনি।

তবে ম্যাচের রোমাঞ্চের পাশাপাশি তামিম-হেলস উত্তেজনার ঘটনাটিও ক্রিকেট ভক্তদের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। যদিও এখনো বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিষ্পত্তি হয়নি, তবে এই ঘটনার রেশ কি পরবর্তী ম্যাচেও থাকবে? সেটাই এখন দেখার বিষয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরশুরামে মানসিক ভারসাম্যহীন বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

৩০০ কোটি বাজেটের সিনেমায় রণবীর সিং, সেপ্টেম্বরে শুরু শুটিং

জিম্বাবুয়ের কাছে ‘লজ্জার হারে’ পাকিস্তানের নিচে নেমে গেল বাংলাদেশ

‘আলি খামেনি ও ইরানিদের হত্যার প্রতিশোধ নেওয়া হবে’

‘আইনের হাত পৌঁছাবে না’ এমন ধারণা ভেঙেছে দুদক: খালেদ রহীম

ঢাকা-১৫ আসনে সমস্যা একরাশ: সমাধানে একমঞ্চে সরকারি ও বিরোধীদল

৭ মিনিটেই ইংল্যান্ডের জালে গোল করে চমকে দিল কঙ্গো

জেলি পুশ করা ১৩ লাখ টাকার বাগদা চিংড়ি ধ্বংস

বাংলাদেশে উগ্রবাদী শক্তির কোনো জায়গা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রেমে ব্যর্থ পলাশের একাকী জঙ্গলবাস

১০

গৌরীপুরে শ্রমিক ইউনিয়নের সাবেক সহসভাপতিকে পিটিয়ে হত্যার অভিযোগ

১১

বিএনপি মহাসচিবের সঙ্গে যুবদলের পদবঞ্চিত নেতাদের বৈঠক বৃহস্পতিবার 

১২

গণমাধ্যম সমাজ পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার: সিসিক প্রশাসক

১৩

বিদায়ী অর্থবছরে রেমিট্যান্সে নতুন রেকর্ড, রিজার্ভেও স্বস্তি

১৪

পারমাণবিক অস্ত্র নিয়ে ইরানের সঙ্গে ভালো আলোচনা চলছে: ট্রাম্প

১৫

‘গণভোটের গণরায় বাস্তবায়নেই জনগণের প্রত্যাশা পূরণ হবে’

১৬

ব্রিটিশ কাউন্সিলের ‘কালচারাল প্রটেকশন ফান্ড-২০২৬’ এর আবেদন শুরু

১৭

ফের এনএসইউর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার

১৮

এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে জামায়াত আমিরের বিবৃতি

১৯

আর্জেন্টিনা কয় গোলে হারবে— যে ভবিষ্যদ্বাণী করলেন কেপ ভার্দের প্রেসিডেন্ট

২০
X