স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৩, ০৬:১০ পিএম
অনলাইন সংস্করণ

ব্যর্থতার বৃত্তে বন্দি লিটন

লিটন কুমার দাস । ছবি : সংগৃহীত
লিটন কুমার দাস । ছবি : সংগৃহীত

২০২২ সালে ক্রিকেটের তিন সংস্করণে রানের ফোয়ারা ছোটান বাংলাদেশ দলের ওপেনার লিটন কুমার দাস। তবে চলতি বছরে যেন ব্যাট হাতে আবারও নিজেকে হারিয়ে খুঁজছেন এই স্টাইলিশ ব্যাটার। কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগের পর লঙ্কা প্রিমিয়ার লিগেও ব্যর্থতায় বন্দি লিটন।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথমে ব্যাটিংয়ে ১৪৬ রানে অলআউট হয় সাকিব-লিটনের গল টাইটান্স। ওয়ানডাউনে নামা লিটন ৭ বলে ৮ রান করে ফিরে যান। তার ব্যর্থতার দিনে সাকিব আল হাসানও ব্যর্থ হয়েছেন। টাইগার দলপতি ৩ চারের সাহায্যে ১৭ রানে সাজঘরে ফিরে যান।

আসন্ন এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপের আগে ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যস্ত রয়েছেন বাংলাদেশের উইকেটকিপার লিটন। লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) অভিষেক ম্যাচে ডাম্বুলা অরার বিপক্ষে মাত্র ১ রানেই আউট হয়েছিলেন। আজ কোয়ালিফায়ারের গুরুত্বপূর্ণ ম্যাচে একটি চারের মারে ৮ রান করেন টাইগার ওপেনার।

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি ও শ্রীলঙ্কার এলপিএলে শেষ ১০টি টি-টোয়েন্টিতে মাত্র একটি ম্যাচে ফিফটির দেখা পান লিটন। বাকি ম্যাচগুলোতে ৩০ রানের নিচে আউট হয়েছেন এই উইকেটকিপার।

পাকিস্তান ও শ্রীলঙ্কায় হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হবে আসন্ন এশিয়া কাপ। এ প্রতিযোগিতার জন্য মিরপুরে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ দল। তবে অধিনায়ক সাকিব আল হাসান ও লিটন দাস এলপিএলের দল গল টাইটান্সের হয়ে মাঠ মাতাচ্ছেন। লঙ্কায় এশিয়া কাপের ম্যাচ থাকার কারণে কন্ডিশন বুঝতে সুবিধা হওয়ারই কথা তাদের। তবে কানাডা থেকে শ্রীলঙ্কা এলেও ব্যাট হাসছে না লিটনের।

নিজের ফর্ম চিন্তিত নন লিটন কুমার দাস। আফগান সিরিজ চলাকালে সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ‘ফর্ম আসবে-যাবে। তিন সংস্করণে খেলছি, একটি খারাপ যেতেই পারে। আমার কাছে মনে হয় না বাড়তি কোনো চাপ আছে।’

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

১৩ বছরের শিশুর কোলে ৭ মাসের সন্তান

১০

ঢাবির ছাত্রী হলে ‘হয়রানি’ বন্ধে ৪ দফা দাবি ছাত্রশক্তির

১১

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক / বৈজ্ঞানিক যাচাইয়ের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই

১২

উদ্ভাবনী বীমা সেবা চালুর উদ্যোগের স্বীকৃতি পেল দুই প্রতিষ্ঠান

১৩

চুরির এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার ২, উদ্ধার ১০ ভরি স্বর্ণ

১৪

প্রথমবার রিয়েলিটি শোতে জয়া আহসান

১৫

১ কোটি ৫৪ লাখ টাকা / খননের প্রয়োজন না থাকায় পুরো টাকা ফেরত দিলেন ইউএনও

১৬

ইরানে পুলিশ সদস্যদের হত্যার দায়ে ২ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

১৭

ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি রাখলেন সিটি করপোরেশনের প্রশাসক

১৮

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

১৯

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

২০
X