বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩২ পিএম
অনলাইন সংস্করণ

বিপিএল থেকে বিদায়, তবে বিসিবিকে ভুলছেন না বিজয়

এনামুল হক বিজয়। ছবি : সংগৃহীত
এনামুল হক বিজয়। ছবি : সংগৃহীত

এবারের বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন এনামুল হক বিজয়। দুর্বার রাজশাহীর হয়ে একটি সেঞ্চুরি ও দুইটি হাফ-সেঞ্চুরিতে ১৩০ স্ট্রাইকরেটে ৩৯২ রান করে সেরা তিন রান সংগ্রাহকের তালিকায় জায়গা করে নিয়েছেন এই ওপেনার। তবে ফর্মের আলোচনার চেয়ে বেশি তাকে ঘিরে উঠেছে বিতর্ক।

ফিক্সিং সন্দেহের তালিকায় নাম আসা, দেশত্যাগে নিষেধাজ্ঞার গুঞ্জন—সব মিলিয়ে বিজয়কে ঘিরে তৈরি হয়েছে আলোচনার ঝড়। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে স্পষ্টভাবে জানিয়েছেন, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই।

বিপিএলের শেষ ভাগে দুর্বার রাজশাহী টানা তিন ম্যাচ জিতে প্লে-অফের স্বপ্ন জাগিয়েছিল। কিন্তু খুলনা তাদের শেষ ম্যাচে জয় পাওয়ায় বিদায় নিশ্চিত হয় তাদের। দলের বিদায়ের একদিন পরই বিসিবি ও দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সামাজিক মাধ্যমে একটি আবেগঘন পোস্ট করেছেন বিজয়।

ফেসবুকে বিজয় লিখেছেন, ‘এই বিপিএল আমাকে শিখিয়েছে যে কঠোর পরিশ্রম আর ইচ্ছাশক্তি থাকলে সাফল্য অর্জন সম্ভব। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, কিছু ম্যাচ জিতেছি, কিছুতে হার মানতে হয়েছে। তবে পুরো দলকে ধন্যবাদ, যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের পাশে থেকেছে। বিশেষ করে সমর্থকদের, যারা রাজশাহী দলকে এত ভালোবাসা দিয়েছেন।’

বিজয় আরও লেখেন, ‘যখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলাম, তখন এমন একটি প্রতিযোগিতা আয়োজন করার জন্য বিসিবির প্রতি আমরা কৃতজ্ঞ। আমাদের দারুণ একটি টুর্নামেন্ট উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। আমাদের পাশে থাকা প্রতিটি শুভাকাঙ্ক্ষীকেও কৃতজ্ঞতা জানাই।’

তবে বিজয়ের এই পোস্টের পরও প্রশ্ন থেকেই যায়—বিপিএল শেষ হলেও তাকে ঘিরে চলমান বিতর্ক কি এখানেই থামবে? নাকি আরও নতুন কিছু অপেক্ষা করছে?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X