স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৩, ০৭:০০ পিএম
অনলাইন সংস্করণ

নিষিদ্ধ হয়েও আক্ষেপ নেই হারমানপ্রীতের

ভারতীয় নারী দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর। ছবি : সংগৃহীত
ভারতীয় নারী দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর। ছবি : সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে বিতর্কের জন্ম দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর। তবে আচরণবিধি ভঙ্গের দায়ে নিষিদ্ধ হয়েও কোনো ধরনের আক্ষেপ নেই বলে জানিয়েছেন ভারতীয় অধিনায়ক।

মিরপুরে তৃতীয় ও শেষ ওয়ানডেতে আউট হওয়ার পর এবং ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অখেলোয়াড়িসুলভ আচরণের দায়ে ম্যাচ রেফারি ডি মেরিট পয়েন্ট দিয়ে দুই ম্যাচ নিষিদ্ধ করেছিল হারমানপ্রীতকে। বিষয়টি নিয়ে কোনো ধরনের আক্ষেপ নেই বলে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ক্রিকেট পেপারকে সাক্ষাৎকারে জানিয়েছেন কৌর।

সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি নিষিদ্ধের জন্য আক্ষেপ করি না। আমি সেদিন যা দেখেছি এবং তা থেকে আমার যা মনে হয়েছে সেটাই বলেছি।’ অর্থাৎ সেদিনের ঘটনায় ভারতীয় অধিনায়ক আম্পায়ারিং নিয়ে যে মন্তব্য করেছেন এখনও তা সঠিক মনে করছেন।

বাংলাদেশের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচে লেগ বিফোরে আউট হওয়ায় ব্যাট দিয়ে স্টাম্প ভাঙেন তিনি। মাঠে অবস্থান করা বাংলাদেশি আম্পায়ারকে কটাক্ষ করে রাগে গজগজ করতে করতে মাঠ ছাড়েন এই ভারত নারী দলের অধিনায়ক। এরপর পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও পক্ষপাতদুষ্ট আম্পায়ারিংয়ের কথা বলেছিলেন। এমনকি ম্যাচপরবর্তী সংবাদ সম্মেলনে আবারও বাংলাদেশি আম্পায়ারিংয়ের মান নিয়ে প্রশ্ন তোলেন। পরেরবার বাংলাদেশে খেলতে এলে এমন বাজে ও পক্ষপাতদুষ্ট আম্পায়ারিং হবে এবং সেটা মেনে নিয়েই খেলতে হবে বলে মনে করেন হারমানপ্রীত কৌর।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অফিসার পদে চাকরির সুযোগ, বেতন ৬০ হাজার টাকা

কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা বাড়ল

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিবসহ গ্রেপ্তার ৬

হিজবুল্লাহর প্রশংসায় খামেনি / ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ ছাড়া পথ নেই’

বর্ণবাদ ইস্যুতে মুসলিম সিনেটরের পক্ষে অস্ট্রেলিয়ার আদালতের রায়

নতুন পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদনের প্রস্তুতি, কার বেতন কত বাড়ছে

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়ন নিয়ে উচ্চপর্যায়ের সভা

ম্যানেজার পদে চাকরি, বয়স ৪৫ হলেও করা যাবে আবেদন

বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন মির্জা ফখরুল

১০

১৯৭ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর, এসএসসি পাসেও আবেদন

১১

মাছ কিনতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল বাসচালকের

১২

ছেলের হাতে বাবা খুন

১৩

৬ জেলায় চাকরি দিচ্ছে পল্লী বিকাশ, বেতন ৪৫ হাজার

১৪

‘ধুম ৪’ গুঞ্জনে রণবীরের সরাসরি না

১৫

শাপলা চত্বর হত্যা মামলা / হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৬

কমেছে বৃষ্টিপাত, সুনামগঞ্জে সব নদ-নদীর পানি বিপৎসীমার নিচে

১৭

জামায়াত গণতান্ত্রিক দল কি না, আমিরকেই বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল

১৮

অর্থমন্ত্রীর অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের বিক্ষোভ

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / করতোয়ার ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ডাম্পিং শুরু

২০
X