স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ মার্চ ২০২৫, ০৪:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

কেন্দ্রীয় চুক্তি নিয়ে অনিশ্চয়তায় মুশফিক-মাহমুদউল্লাহ

মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। ছবি : সংগৃহীত
মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রস্তাবিত ২০২৫ সালের কেন্দ্রীয় চুক্তির তালিকায় সবচেয়ে বড় চমক হিসেবে জায়গা করে নিয়েছেন পেসার তাসকিন আহমেদ, যিনি একমাত্র ক্রিকেটার হিসেবে পেয়েছেন ‘এ+’ ক্যাটাগরি। তবে অভিজ্ঞ দুই ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের কেন্দ্রীয় চুক্তি পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

গত ৩ ফেব্রুয়ারি বিসিবির পরিচালনা পর্ষদের বৈঠকে কেন্দ্রীয় চুক্তির খসড়া উপস্থাপন করা হয়। তবে এখনো আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়নি। বোর্ডের উচ্চ পর্যায়ে আলোচনা চলছে, বিশেষ করে মুশফিক ও মাহমুদউল্লাহকে চুক্তিতে রাখা হবে কি না, সেটি নিয়ে এমনটাই জানিয়েছে ক্রিকবাজ।

বিসিবি আগেই জানিয়েছিল, আসন্ন ওয়ানডে বিশ্বকাপে জায়গা পেতে হলে সিনিয়র ক্রিকেটারদের পারফরম্যান্স প্রমাণ করতে হবে। মাহমুদউল্লাহ ইতোমধ্যেই টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন এবং কেবল ওয়ানডেতে মনোযোগ দিচ্ছেন। অন্যদিকে মুশফিক এখনো সব ফরম্যাটে খেলা চালিয়ে যাচ্ছেন। তবে তাদের দুজনেরই সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে বোর্ডে আলোচনা চলছে।

নতুন প্রস্তাবিত কেন্দ্রীয় চুক্তির তালিকায় মুশফিক রয়েছেন ‘এ’ ক্যাটাগরিতে, যেখানে আরও আছেন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস। অন্যদিকে মাহমুদউল্লাহকে রাখা হয়েছে ‘বি’ ক্যাটাগরিতে, যেখানে তার সঙ্গে জায়গা পেয়েছেন মুমিনুল হক, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তৌহিদ হৃদয়, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আসেনি। বোর্ডের পক্ষ থেকে এই দুই সিনিয়র ক্রিকেটারের পারফরম্যান্স এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিবেচনা করেই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে জানা গেছে। বিসিবির পরবর্তী সভাতেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

কেন্দ্রীয় চুক্তির খসড়া তালিকা (২০২৫)

এ+ ক্যাটাগরি: তাসকিন আহমেদ

এ ক্যাটাগরি: নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, মুশফিকুর রহিম

বি ক্যাটাগরি: মুমিনুল হক, তাইজুল ইসলাম, মাহমুদউল্লাহ, মোস্তাফিজুর রহমান, তৌহিদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা

সি ক্যাটাগরি: সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী অনিক, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, মাহেদী হাসান

ডি ক্যাটাগরি: নাসুম আহমেদ, খালেদ আহমেদ

বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় এখন দেশের ক্রিকেটপ্রেমীরা। মুশফিক ও মাহমুদউল্লাহর ভবিষ্যৎ কী হবে, তা জানতে হলে অপেক্ষা করতে হবে বিসিবির আনুষ্ঠানিক ঘোষণার জন্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষা স্থগিত

পাওয়ার গ্রিডে অগ্নিকাণ্ড / আনসারের সাহসী পদক্ষেপে রক্ষা পেল গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনা

জুলাই গণঅভ্যুত্থানে শহীদের সংখ্যা ১৪০০ ছাড়িয়ে যেতে পারে: চিফ প্রসিকিউটর

ইংল্যান্ডকে আটকাতে কুসংসংস্কারের আশ্রয় নিচ্ছেন আর্জেন্টাইনরা

সপ্তাহজুড়ে বৃষ্টিতে তলিয়েছে ফসলের মাঠ

অস্তিত্ব সংকটে কাটাখালী খাল, স্লুইসগেট নির্মাণের দাবি

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

ইরানের ছোড়া একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি জর্ডানের

রাকসু জিএস আম্মারের হুঁশিয়ারি / আওয়ামীপন্থি শিক্ষকদের পেলে থানায় সোপর্দ করব

একের পর এক হরমুজ পাড়ি দিল ইরান-সংশ্লিষ্ট জাহাজ

১০

সাভারে আওয়ামী লীগের ১৪ নেতাকর্মী আটক

১১

স্কালোনি বললেন, ‘গ্রাসিয়াস বাংলাদেশ’

১২

পাবনায় ৫৪৯ বোতল ফেনসিডিলসহ কারবারি আটক

১৩

‘অপরাধী সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দেওয়া আপনার ইমানি দায়িত্ব’

১৪

বিশ্ববাজারে টানা ঊর্ধ্বগতির পর কমলো স্বর্ণের দাম

১৫

দুই দশকের বেশি সময় পর ইরাক ছাড়ছে মার্কিন সেনারা

১৬

বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছে করিম-বানু ফাউন্ডেশন

১৭

সবুজ দেশ গড়তে প্রত্যেক শিক্ষার্থীকে গাছের চারা রোপণের আহ্বান প্রধানমন্ত্রীর

১৮

রাজশাহীতে সাংবাদিকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

১৯

নদীভাঙনে বিলীন হচ্ছে ঘর-জমি, আতঙ্কে হাজারো মানুষ

২০
X