ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৩, ০৯:২২ পিএম
অনলাইন সংস্করণ

সব ফরম্যাটের জন্য নিজেকে যোগ্য ভাবেন সাইফ

সাইফ হাসান। ছবি : সংগৃহীত
সাইফ হাসান। ছবি : সংগৃহীত

বহুদিন ধরে জাতীয় দলের রাডারে আছেন তরুণ টপ অর্ডার ব্যাটার সাইফ হাসান। প্রথম শ্রেণির ক্রিকেটে তার গড় ৪০-এর বেশি। লিস্ট ‘এ’ ক্রিকেটেও সেটা ৪০-এর কাছাকাছি। তবে তাকে বিবেচনা করা হয় শুধুই সাদা পোশাকের ক্রিকেটে। সেজন্য জাতীয় দলের দরজাও তার জন্য খুলেছিল টেস্ট ক্রিকেট দিয়েই। তবে নিজেকে শুধুই তিনি টেস্ট ক্রিকেটার হিসেবে ভাবতে নারাজ।

সর্বশেষ ইমার্জিং এশিয়াকে বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক ছিলেন সাইফ। আসছে এশিয়ান গেমসেও তার কাঁধে উঠতে পারে নেতৃত্বের দায়িত্ব। টেস্ট ক্রিকেটার হিসেবে পরিচিতি পেলেও তিন সংস্করণের জন্য নিজেকে প্রস্তুত ভাবেন তিনি।

সোমবার (২১ আগস্ট) বিসিবির মিডিয়া প্লাজায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সাইফ বলেন, ‘আমি কখনো নিজেকে টেস্ট ক্রিকেটার হিসেবে চিন্তা করিনি। আমি সবসময়ই তিন সংস্করণের ক্রিকেটার হিসেবেই নিজেকে চিন্তা করেছি। আমি চেষ্টা করছি দিন দিন উন্নতি করার। যখনই সুযোগ পাই উন্নতির চেষ্টা করি।’

এশিয়া কাপ এবং বিশ্বকাপের ব্যাকআপ ক্রিকেটারের পরিকল্পনায় আছেন সাইফসহ আরও বেশ কয়েকজন ক্রিকেটার। তাদেরও অনুশীলনের মধ্যে রাখার ব্যবস্থা করেছে টিম ম্যানেজমেন্ট। কয়েকদিন আগে শ্রীলঙ্কার মাটিতে খেলেছেন ইমার্জিং এশিয়া কাপ। তাই তো সেখানকার কন্ডিশন ও উইকেট সম্পর্কে বেশ ভালো ধারণা রয়েছে তার। সেই ধারণা থেকে সাইফ বলেন, ‘আমার মনে হয়, শ্রীলঙ্কায় ইমার্জিং কাপে যেসব ম্যাচ খেলেছি সেমিফাইনাল বাদে সব ম্যাচে ৩০০ প্লাস স্কোর হয়েছে। যেহেতু বড় ইভেন্ট আসছে, এরকমই হবে, ৩০০ প্লাস রানের উইকেট। আমার মনে হয়, ওভাবেই প্রস্তুত হওয়া উচিত। ৩০০ প্লাস রান তাড়ার সামর্থ্য থাকা উচিত আমাদের। অবশ্যই চ্যালেঞ্জ থাকবে। সবাই খুব ভালো ছন্দে আছে। ইনশাআল্লাহ সবাই ভালো করবে।’

এ ছাড়া শ্রীলঙ্কার কন্ডিশনের সঙ্গে নিজ দেশের কন্ডিশনের মিলও খুঁজে পেয়েছেন সাইফ, ‘আমার মনে হয়, ওখানে কন্ডিশন কিছুটা আমাদের দেশের মতো। আমরা শেষবার যখন খেললাম, উইকেট কিছুটা টার্নিং ছিল। সাধারণত ব্যাটিং ফ্রেন্ডলি থাকে। আমার মনে হয়, সাধারণত কন্ডিশন একই রকম থাকে। যদি আমরা দ্রুত মানিয়ে নিতে পারি (তাহলে) ভালো কিছু হবে।’

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রূপায়ণ সিটিতে বিশ্বকাপের রোমাঞ্চ, একসঙ্গে উচ্ছ্বাসে মাতলেন দেশি-বিদেশিরা

‘এসএসসিতে গণিতে কেউ ফেল করবে না’ লক্ষ্য নিয়ে শিক্ষকদের সমন্বিত উদ্যোগ

দিল্লির প্রেস মিনিস্টার হলেন সাংবাদিক সাইদুর রহমান

আইসিএবি’তে সাফা কুইজ, গণ বক্তৃতা ও প্রবন্ধ প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত

আভিজাত্যপূর্ণ খাবারের নতুন ঠিকানা ‘দ্য গ্র্যান্ডিয়র’ ও ‘প্লেফিনিটি’

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছাড়ল একদল সমর্থক

‘জুলাই সনদ প্রতিষ্ঠার জন্য সরকার ও বিরোধী দলের আলোচনা প্রয়োজন’

জেসিআই মানিকগঞ্জের ‘জলধারা’ প্রকল্পে বিশুদ্ধ পানি পাবে ১৫ হাজার বাসিন্দা

হাইড্রোলিক হর্ন ও হুটারের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার

সালমানকে দেখে উদ্বিগ্ন ভক্তরা

১০

শিগগিরই দেশে ফিরছেন না মেসি

১১

ছাত্রাবাসে নারীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ

১২

লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনের নেতৃত্বে আবুল হাসান ও আশফাক

১৩

জামালপুরে পৃথক মামলায় একজনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন

১৪

অনিয়মের অভিযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

১৫

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহ্যাম

১৬

পাহাড়ি ঢলে ভেসে গেল বিদ্যালয়

১৭

আর্জেন্টিনাকে কাঁদানো ফেরান তোরেসের জীবনের গল্প

১৮

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর সময় জানালেন বেবিচক চেয়ারম্যান

১৯

আসামি ধরতে টিনের চালে পুলিশ

২০
X