ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৩, ০৬:৪১ পিএম
আপডেট : ২২ আগস্ট ২০২৩, ০৭:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

সাকিবের স্বপ্ন বিশ্বকাপ

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় নাম সাকিব আল হাসান। ক্রিকেটের গণ্ডি পেরিয়ে বিশ্বব্যাপীও তিনি জনপ্রিয়। সেজন্য ক্রিকেটের বাইরেও বেশ ব্যস্ত সময় পার করতে হয় বিশ্বসেরা এই অলরাউন্ডারকে। গ্লোবাল টি-টোয়েন্টি লিগ ও লঙ্কা প্রিমিয়ার লিগ খেলে বাণিজ্যিক কাজে দুবাই গিয়েছিলেন তারকা এই ক্রিকেটার। সেখান থেকে সোমবার রাতে দেশে ফিরেই আবার বিজ্ঞাপন ও সেবামূলক কাজ নিয়ে দিনভর ব্যস্ত সময় কাটিয়েছেন।

মঙ্গলবার সকালেই সামাজিক সচেতনতার কাজে বরিশাল যান বিশ্বসেরা এই অলরাউন্ডার। সেখানে আলহাজ নূর মোহাম্মদ মুন্সী হাসপাতাল আয়োজিত বিনামূল্যে ওষুধ বিতরণ এবং রক্তদান কর্মসূচিতে অংশ নিয়েছেন। বাংলাদেশের সেরা এই ক্রিকেটার সেখানে বলেন, তার স্বপ্ন এখন এশিয়া কাপ আর বিশ্বকাপ ঘিরেই আবর্তিত হচ্ছে।

বরিশালে সকালের প্রোগ্রাম শেষ করে হেলিকপ্টারে করে দুপুরেই ঢাকায় ফিরেছেন সাকিব। সেখানে সংবাদমাধ্যম সাকিবের কাছে প্রশ্ন করেছিল ক্রিকেট নিয়ে তার স্বপ্ন কী? জবাবে তিন ফরম্যাটের এই অধিনায়ক বলেছেন, ‘এখন স্বপ্ন বিশ্বকাপ ও এশিয়া কাপ। বাকিটা পরে দেখা যাবে।’

পরে ক্রিকেট নিয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইলে সাকিব বলেছেন, ‘ঢাকায় আমার একাডেমি আছে। আর অবশ্যই সবারই ইচ্ছে থাকে যে সেক্টরের, সে চিন্তা করে কীভাবে ওই সেক্টরকে আরও ভালো করা যায়। আমারও ওরকম চিন্তা আছে। কিন্তু ওটা ভবিষ্যতে দেখা যাবে।’

বরিশালে ওষুধ বিতরণ এবং রক্তদান কর্মসূচিতে অংশ নেওয়ার পর তিনি আরও জানিয়েছেন, ‘এখানে এসে খুবই ভালো লাগছে। আসলে মানুষের সঙ্গে যোগাযোগের সুযোগ ওভাবে হয় না। একটা মহৎ উদ্যোগের সঙ্গে থাকতে পেরে নিজের খুব ভালো অনুভূতি হচ্ছে। যেহেতু বরিশালে খুব একটা আসা হয় না, ক্রিকেটেও ওরকমভাবে আন্তর্জাতিক ম্যাচ হয় না। স্বাভাবিকভাবে আসার সম্ভাবনাটা খুব কম থাকে। এভাবে আসতে পেরে খুবই ভালো লাগছে।’

এ সময় সাকিব বরিশালবাসী ছাড়াও পুরো বাংলাদেশের কাছে দোয়া চেয়েছেন, ‘শুধু বরিশাল না, পুরো বাংলাদেশের সবাই আমাদের সবসময় সমর্থন দেয়। সামনেও আমাদের অনেক বেশি সাপোর্ট করবেন আপনারা। আশা করি সামনে যে বিশ্বকাপ ও এশিয়া কাপ আছে ওখানে ভালো করব। বাংলাদেশ ক্রিকেটের জন্য দোয়া করবেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও আবদুল হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

কাতারে সমুদ্রপথে নৌযান চলাচল পুরোপুরি স্বাভাবিক ঘোষণা

ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়াকে বরখাস্তের আদেশ প্রত্যাহার

গাজার যুদ্ধের আরেক শিকার অপরিণত নবজাতকেরা

কাজ করে কুল পাচ্ছেন না জাপানের প্রধানমন্ত্রী, ঘুমান মাত্র ‘৩ ঘণ্টা’

রাষ্ট্রের নিরাপত্তা ও গণমাধ্যমের স্বাধীনতার মধ্যে ভারসাম্যের আহ্বান আনসারের

মেসিহীন মায়ামির জয়, অভিষেকেই নজর কাড়লেন কাসেমিরো

অসম্পূর্ণ কাজ শতভাগ দেখিয়ে চূড়ান্ত বিল উত্তোলন

চীনে আঘাত হেনেছে টাইফুন ‘নৌল’

সুবিধা চেয়ে আদালতে পলক / আমার বিরুদ্ধে ৯৮টি মামলা, ৯৯ দিন রিমান্ডে ছিলাম

১০

যুক্তরাষ্ট্রকে যুদ্ধে সহায়তা করলে যুক্তরাজ্যেও হামলার হুমকি ইরানের

১১

এক গ্রাম থেকেই ৮ শিক্ষার্থীর বৃত্তি অর্জন

১২

বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হবে কি না জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

সাঙ্গু নদীতে ভেসে উঠল নিখোঁজ পর্যটকের মরদেহ

১৪

টানা ৩ দিন ১২ ঘণ্টা করে গ্যাস থাকবে না যেসব এলাকায়

১৫

দেশ সংস্কার না করে কুসংস্কারের জন্ম দেওয়া হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৬

ট্রাকচালক হোসেন হত্যা: হাসিনা-পলকসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৩ আগস্ট

১৭

স্পেনে দাবানলের ক্ষত কাটছে না, চিন্তায় হাজারো মানুষ

১৮

রাষ্ট্রপতি নির্বাচন / তিন কারণে পছন্দের শীর্ষে মির্জা ফখরুল

১৯

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে হাফিজ উদ্দিন আহমদের প্রথম কর্মদিবস শুরু

২০
X