বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ মে ২০২৫, ০১:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের পেসার মোহাম্মদ শামিকে হত্যার হুমকি

মোহাম্মদ শামি। ছবি : সংগৃহীত
মোহাম্মদ শামি। ছবি : সংগৃহীত

ভারতের তারকা ক্রিকেটার মোহাম্মদ শামির ইমেইলে এসেছে প্রাণনাশের হুমকি। হুমকিদাতার দাবি, তাকে দিতে হবে এক কোটি টাকা! বিষয়টি সামনে আসতেই শামির বড় ভাই হাসিব আহমেদ পুলিশে অভিযোগ দায়ের করেছেন। এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের আমরোহার সাহসপুর আলীনগরে, যেখানে শামির পরিবার বসবাস করে। শামি বর্তমানে আইপিএলে ব্যস্ত থাকায় গত ৪ মে তার ইমেইল অ্যাকাউন্ট খুলে জরুরি বার্তা খুঁজছিলেন হাসিব। তখনই হুমকির ইমেইলটি চোখে পড়ে।

ইমেইল পাঠানো হয়েছিল ‘রাজপুত সিন্ধার’ নামের একটি আইডি থেকে। সেখানে শুধু প্রাণনাশের হুমকিই নয়, দাবি করা হয় ১ কোটি রুপি মুক্তিপণও! উল্লেখ ছিল বেঙ্গালুরুর এক ব্যক্তির নাম—প্রভাকর, যাকে শামি বা তার পরিবার চিনেন না বলে জানিয়েছেন হাসিব।

পরিস্থিতির গুরুত্ব বুঝে হাসিব দ্রুত আমরোহা পুলিশের এসপি অমিত কুমার আনন্দের কাছে অভিযোগ দায়ের করেন। অভিযোগের সঙ্গে ইমেইলের প্রিন্ট কপিও জমা দেওয়া হয়েছে।

এসপি আনন্দ টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্তে নামানো হয়েছে সাইবার সেল ও ক্রাইম ব্রাঞ্চকে। অভিযুক্তের পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে। ইতিমধ্যেই দায়ীদের বিরুদ্ধে মামলাও রুজু হয়েছে।

ভারতীয় ক্রিকেটারদের নিরাপত্তা ঘিরে যেখানে আগেই নানা শঙ্কা ছিল, সেখানে শামির এই ঘটনার পর নতুন করে আলোচনার ঝড় উঠেছে। উল্লেখ্য এর আগে ভারতের কোচ গৌতম গম্ভীরও ইমেইলের মাধ্যমে হত্যার হুমকি পেয়েছিলেন। এখন দেখার বিষয়, তদন্তে কী উঠে আসে এবং কী ব্যবস্থা নেয় আইন-শৃঙ্খলা বাহিনী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X