স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ মে ২০২৫, ০৫:৩২ পিএম
অনলাইন সংস্করণ

অপারেশন সিঁদুরের প্রভাবে পাল্টে গেল আইপিএলের ভেন্যু

সিঁদুরের কারণে ধর্মশালায় আর হবে না আইপিএলের ম্যাচ। ছবি : সংগৃহীত
সিঁদুরের কারণে ধর্মশালায় আর হবে না আইপিএলের ম্যাচ। ছবি : সংগৃহীত

আইপিএল ২০২৫-এ পাঞ্জাব কিংস বনাম মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচটি নির্ধারিত ছিল হিমাচলের ধর্মশালায়। কিন্তু হঠাৎ করেই বদলে গেল ভেন্যু—ম্যাচটি এখন অনুষ্ঠিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।

কারণ? ‘অপারেশন সিঁদুর’-এর পর পাকিস্তানের লাহোরে একাধিক বিস্ফোরণের ঘটনায় ভারতীয় সীমান্তবর্তী অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেই প্রেক্ষাপটে বন্ধ করে দেওয়া হয়েছে ধর্মশালা ও আশেপাশের সব বিমানবন্দর। ফলে মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষে ম্যাচের জন্য ধর্মশালায় যাওয়া সম্ভব হয়নি।

গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব অনিল প্যাটেল টাইমস অফ ইন্ডিয়া-কে নিশ্চিত করেছেন, ‘হ্যাঁ, ম্যাচটি এখন আহমেদাবাদে অনুষ্ঠিত হবে।’

তবে শুধু পাঞ্জাব ও মুম্বাই নয়, বিশাল ঝামেলায় পড়েছে দিল্লি ক্যাপিটালসও। ধর্মশালায় আজ রাতেই রয়েছে দিল্লি বনাম পাঞ্জাবের আরেকটি ম্যাচ। কিন্তু এরপর দুই দলেরই ১১ মে রয়েছে পরবর্তী খেলা, এবং তার আগে তাদের ধর্মশালা ছাড়তে হবে—যেখানে কোনো বিমান যোগাযোগই নেই!

একজন দলীয় কর্মকর্তা জানান, ‘খেলোয়াড়দের শারীরিক অবস্থা ও আরামকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সামনে আর বেশি সময়ও নেই। তাই আমরা বিকল্প হিসেবে ট্রেন, ছোট বাসে ভ্রমণ কিংবা ভেঙে ভেঙে যাত্রার পরিকল্পনা করছি। মাঠ থেকে প্রায় দুই ঘণ্টা দূরে একটি রেলস্টেশন আছে, সেটাও ভাবনায় আছে। কিন্তু কিছুই এখনো চূড়ান্ত নয়।’

ভারতের বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতির ছায়া যে ক্রীড়াঙ্গনেও পড়ছে, এই ম্যাচ স্থানান্তরই তার বড় প্রমাণ। এখন দেখার বিষয়—পাঞ্জাব ও দিল্লির খেলোয়াড়রা বিশ্রামের সময় না পেলে মাঠে তার প্রভাব পড়ে কিনা।

অপারেশন সিঁদুর শুধু সীমান্তে নয়, এবার ঘুরিয়ে দিল আইপিএলের ম্যাচসূচিও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

১০

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

১১

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

১২

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

১৩

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

১৪

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

১৫

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

১৬

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

১৭

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

১৮

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

১৯

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

২০
X