স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ মে ২০২৫, ০২:০৬ পিএম
অনলাইন সংস্করণ

রিশাদ হোসেনকে দলে নিলেই ট্রফি!

রিশাদ হোসেন। ছবি : সংগৃহীত
রিশাদ হোসেন। ছবি : সংগৃহীত

ফ্র্যাঞ্চাইজি লিগে শিরোপা জিততে চান? তাহলে এখনই যোগাযোগ করুন রিশাদ হোসেনের এজেন্টের সঙ্গে! কারণ সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, যে দলেই রিশাদ, সেখানেই ট্রফি!

মাত্র দুই বছরের আন্তর্জাতিক অভিজ্ঞতা, তবে টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে রিশাদ হোসেন এখন এক অনন্য নাম। শেষ ১২ মাসে তিনি যেসব দলের অংশ ছিলেন, সবকটিই টুর্নামেন্ট শেষে চ্যাম্পিয়ন! খেলুক বা না খেলুক, দলের সাফল্যে রিশাদের উপস্থিতিই যেন হয়ে উঠেছে সৌভাগ্যের প্রতীক।

গতকাল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের দেওয়া ২০২ রানের বিশাল লক্ষ্য তাড়া করে ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন হয়েছে লাহোর কালান্দার্স। আর এই দলের অংশ ছিলেন রিশাদ হোসেন—বাংলাদেশি অলরাউন্ডার যিনি ছিলেন পুরো টুর্নামেন্টজুড়ে চমৎকার ছন্দে।

একই দলে ছিলেন সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ, যদিও তাঁরা ফাইনালে একাদশে ছিলেন না।

বিদেশি লিগে রিশাদের ‘অদৃশ্য’ প্রভাব

  • কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে টরন্টো ন্যাশনালসে ডাক পেয়েছিলেন, কিন্তু ভিসা জটিলতায় খেলতে পারেননি। তবু চ্যাম্পিয়ন হয়েছে তাঁর দল।
  • অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্স কিনেছিল তাঁকে, কিন্তু জাতীয় দলের সফরের কারণে খেলেননি। এবারই প্রথমবার চ্যাম্পিয়ন হলো হোবার্ট!
  • গ্লোবাল সুপার লিগে (জিএসএল) রংপুর রাইডার্সের হয়ে খেলেছেন, প্রথম দুই ম্যাচ হারের পর টানা জয়ে চ্যাম্পিয়ন রংপুর।
  • বিপিএল ২০২৫-এ ফরচুন বরিশালের হয়ে শিরোপা জিতেছেন মাত্র কয়েক মাস আগেই।

প্রশ্নটা নিছক রসিকতা নয়। পরিসংখ্যানই বলে দিচ্ছে, রিশাদ হোসেন মানেই শিরোপার সম্ভাবনা। কখনো মাঠে, কখনো শুধু স্কোয়াডে থেকেই দলের জন্য হয়ে উঠছেন ‘লাকি চার্ম’।

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে মানসম্মত লেগস্পিনারের ঘাটতি বরাবরই ছিল। সেই অভাব পূরণে রিশাদ হোসেন যেন উজ্জ্বল সম্ভাবনা।

এদিকে সাকিব আল হাসান লাহোরের হয়ে জিতে নিলেন নিজের সপ্তম টি–টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি ট্রফি—সব মিলিয়ে ছয় দলের হয়ে! তবে এখন আলোচনার কেন্দ্রে নিঃসন্দেহে রিশাদ, যার ছোঁয়ায় যেন ফ্র্যাঞ্চাইজি ট্রফির ঝনঝনানি বাড়ছেই।

একটা টিপস রাখুন মনে—রিশাদ হোসেনকে দলে নিন, ট্রফি নিজেই এসে কাঁধে বসবে! ২০২৬ সালে হয়তো কোনো দল এ কথাকে সিরিয়াসলি নেবে, আর ইতিহাসও বলবে—তারা ভুল করেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১০

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

১১

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১২

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

১৩

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

১৪

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

১৫

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

১৬

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

১৭

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

১৮

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

১৯

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২০
X