স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৫, ০৯:৩৫ পিএম
আপডেট : ২১ জুন ২০২৫, ০৯:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

পেসাররা আরেকটু ভালো করতে পারত : শান্ত

নাজমুল হোসেন শান্ত। ছবি : সংগৃহীত
নাজমুল হোসেন শান্ত। ছবি : সংগৃহীত

বাংলাদেশের সাম্প্রতিক টেস্ট অভিযানে অন্যতম আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে পেস বোলারদের রূপান্তর। যদিও গত কয়েকটি সিরিজে তারা ধারাবাহিক পারফরম্যান্স করে আসছিলেন; কিন্তু গল টেস্টে শ্রীলঙ্কার প্রথম ইনিংসে কিছুটা ফিকে ছিলেন নাহিদ-হাসানরা। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বিষয়টি স্বীকার করেই বললেন, ‘আমার মনে হয় পেস বোলাররা আরেকটু বেটার বোলিং করতে পারত, বিশেষ করে প্রথম ইনিংসে। তবে এটাও ঠিক, কন্ডিশন ওদের পক্ষে ছিল না।’

বাংলাদেশ প্রথম ইনিংসে নাঈম হাসানের স্পিন-জাদুতেই লঙ্কান ব্যাটিং অর্ডারকে টক্কর দিতে পেরেছিল। পেসারদের অবদান ছিল তুলনামূলকভাবে সীমিত। তবুও শান্ত আশাবাদী, ‘আমরা জানি, গত কয়েক ম্যাচ ধরে ওরা ভালো বল করেছে। একটা ম্যাচ খারাপ হতেই পারে।’

শুধু বোলিং নয়, ব্যাটিং নিয়েও শান্তর দৃষ্টিভঙ্গি তেমনি বাস্তবতানির্ভর। দীর্ঘদিন পর টেস্ট দলে ফেরা এনামুল হক বিজয় গল টেস্টে নিজেকে মেলে ধরতে পারেননি। দুই ইনিংসে রান পাননি, ফিল্ডিংয়েও ছিলেন কিছুটা নিষ্প্রভ। তবে তার প্রতি অধিনায়কের পূর্ণ আস্থা, ‘বিজয় ভাই অনেকদিন পর এসেছেন, মাত্র দুইটা টেস্ট খেলেছেন। তাকে আরও সময় দিতে হবে।’

শান্তর মতে, বিজয়ের ওপর বিশ্বাস থাকলে সে নিজের সামর্থ্য প্রমাণে সফল হবেন। ‘আমি তার ওপর বিশ্বাস রাখি। আমি আশা করি, সে ভালো কিছুই করবে। তার এই কয়েকটি ইনিংস নিয়ে আমি একদমই চিন্তিত নই। কারণ আমরা জানি, বিজয় ফার্স্ট ক্লাস ক্রিকেটে কীভাবে পারফর্ম করে।’

বাংলাদেশের সাম্প্রতিক টেস্ট সংস্কৃতিতে একাধিক ব্যাটার বা বোলারের প্রতি তড়িঘড়ি করে পরিবর্তনের প্রবণতা রয়েছে। শান্ত যে সেটা ভাঙতে চান, সেটাই বারবার উঠে এসেছে তার কথায়। তার দৃষ্টিতে, ‘টেস্ট দলে সাফল্য পেতে হলে খেলোয়াড়দের পর্যাপ্ত সময়, আস্থা এবং সুযোগ দেওয়া জরুরি।’

গল টেস্টের ফলাফল যতই হোক না কেন, নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে যে একটি ‘ধৈর্য নির্ভর এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা’র দল গড়ে তোলার চেষ্টা চলছে, সেটি স্পষ্ট। আর সেটি পেস ইউনিটের ঘুরে দাঁড়ানো হোক কিংবা বিজয়ের ব্যাটে প্রত্যাবর্তন—সফল হতে হলে সময় আর আস্থাই বড় সম্পদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অকেজো রেললাইন নিলামে বিক্রি না করার কারণ জানালেন মন্ত্রী

জাহেদ উর রহমান ইস্যুতে ব্যবস্থা নেবে ঢাকা : পররাষ্ট্রমন্ত্রী

কসম করে তা রক্ষা করতে না পারলে করণীয় কী?

ইরানের সরকার পতনের অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা ইসরায়েলের

‎কক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪ ‎

বেনজীরের দেশে আনা নির্ভর করবে ৩ বিষয়ের ওপর : শিশির মনির

পাকিস্তান বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট

দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা কত, জানালেন সড়কমন্ত্রী

পর্দার ‘বিউটিকুইন’ শাবানা, আজও দর্শকের হৃদয়ের ‘রানি’

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলব

১০

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

১১

বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

১২

চুক্তি নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বললেন, বিশাল জয়

১৩

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

১৪

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

১৬

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

১৭

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

১৮

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল ইসলাম

১৯

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

২০
X