স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৫, ১০:২৯ এএম
আপডেট : ২৫ জুন ২০২৫, ১১:১০ এএম
অনলাইন সংস্করণ

কলম্বোতে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরেছেন মিরাজ

মেহেদী হাসান মিরাজ। ছবি : সংগৃহীত
মেহেদী হাসান মিরাজ। ছবি : সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টেও টস ভাগ্যে এগিয়ে থাকল বাংলাদেশ। কলম্বোর এসএসসি মাঠে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

এই ম্যাচে চোটের কারণে দলে নেই পেসার হাসান মাহমুদ, তার বদলে একাদশে এসেছেন এবাদত হোসেন। তবে বড় চমক তিন স্পিনার নিয়ে মাঠে নামা—দলে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ, জায়গা হারিয়েছেন জাকের আলী।

দুই দলই প্রথম টেস্টে ড্রয়ের পর দ্বিতীয় ম্যাচে কিছু পরিবর্তন এনেছে। শ্রীলঙ্কা অবসর নেওয়া অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথুজের জায়গায় এনেছে সোনাল দিনুশাকে। তবে ব্যাটিং অর্ডারে আসছে বেশ কিছু পরিবর্তন—দলটির অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা নিশ্চিত করেছেন, তিনি ব্যাট করবেন চার নম্বরে। শ্রীলঙ্কা দুই স্পিনার ও দুই পেসার নিয়ে মাঠে নামলেও বাংলাদেশ ঝুঁকি নিয়েছে তিন স্পিনার নিয়ে—মিরাজ, তাইজুল ও নাঈম।

এদিকে নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, এই উইকেট শুরুতে কিছুটা সহায়ক হলেও পরে স্পিনারদের জন্য সহায়ক হয়ে উঠবে বলে মনে করছেন তারা। তাই প্রথমে ব্যাটিং করেই সুবিধা নিতে চায় বাংলাদেশ।

দুই দলের একাদশ:

বাংলাদেশ:

সাদমান ইসলাম, এনামুল হক, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, নাহিদ রানা, এবাদত হোসেন

শ্রীলঙ্কা:

পাথুম নিশাঙ্কা, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, কুশল মেন্ডিস (উইকেটকিপার), সোনাল দিনুশা, তারিন্দু রথনায়েকে, প্রভাত জয়সুরিয়া, বিশ্বা ফার্নান্ডো, আসিথা ফার্নান্ডো

প্রথম টেস্টের ড্র-এর পর সিরিজ নিশ্চিতের সুযোগ দুই দলেরই সামনে। তবে এসএসসির চিরাচরিত স্পিনবান্ধব উইকেটে তিন স্পিনারের বাজিতে এগিয়ে থাকতে চায় বাংলাদেশ। এখন দেখার বিষয়, মাঠে কেমন সাড়া দেয় এই রণকৌশল।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১০

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১১

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১২

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১৩

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৪

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৫

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৬

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৭

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৮

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৯

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

২০
X