স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ০৬:২৩ পিএম
অনলাইন সংস্করণ

বিপিএলের প্লেয়ার ড্রাফট কবে?

বিপিএলের প্লেয়ার ড্রাফট। ছবি : সংগৃহীত
বিপিএলের প্লেয়ার ড্রাফট। ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসর নিয়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহের কমতি নেই। সব জল্পনার অবসান ঘটিয়ে জানা গেল, চলতি বছরের ডিসেম্বরে মাঠে গড়ানোর সম্ভাবনা জোরালো বিপিএলের। তারই ধারাবাহিকতায় অক্টোবরের মধ্যে অনুষ্ঠিত হতে পারে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট।

বুধবার (০২ জুলাই) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ তথ্য জানিয়েছেন বিপিএলের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান মাহবুব আনাম। তিনি জানান, আগস্টের মধ্যে স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির সঙ্গে প্রাথমিক কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। এরপর সেপ্টেম্বরে ফ্র্যাঞ্চাইজি দল অন্তর্ভুক্তির প্রক্রিয়া চূড়ান্ত করা হবে। সব কিছু ঠিক থাকলে অক্টোবরের মধ্যেই প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হতে পারে।

প্রসঙ্গত, এ বছরের বিপিএল শুরু হবে ডিসেম্বর-জানুয়ারি সময়ে। পাঁচ বছরের জন্য দলগুলোর মালিকানা দেওয়া হবে, ফলে ফ্র্যাঞ্চাইজি মালিকরা দীর্ঘমেয়াদি পরিকল্পনা করার সুযোগ পাবেন। এছাড়া, গভর্নিং কাউন্সিলে এবার বাইরের সদস্যদেরও অন্তর্ভুক্ত করা হচ্ছে, যা টুর্নামেন্টের স্বচ্ছতা ও পেশাদারিত্ব আরও বাড়াবে বলে ধারণা করা হচ্ছে।

ফ্র্যাঞ্চাইজি কাঠামোতে বিদেশি মালিকানা সংযুক্তির বিষয়ে বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু আগেই জানিয়েছিলেন, দেশি-বিদেশি সবার জন্য ফ্র্যাঞ্চাইজি নেওয়ার সুযোগ উন্মুক্ত থাকবে। তবে এক্ষেত্রে নির্দিষ্ট মানদণ্ড ঠিক করা হবে, যা পূরণ করতে হবে আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে। সরকারের নীতিমালা মেনে চলা এবং বোর্ডের অনুমোদন পেলে বিদেশি প্রতিষ্ঠানও বিপিএলে অংশ নিতে পারবে।

সব মিলিয়ে, আসন্ন বিপিএল নিয়ে ক্রিকেট অঙ্গনে ইতোমধ্যেই তুমুল উত্তেজনা শুরু হয়েছে। নতুন ফ্র্যাঞ্চাইজি, নিলাম এবং মাঠের লড়াই—সব কিছু মিলিয়ে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে এবার আরেকটি জমজমাট আসর দেখার আশা করছেন ভক্তরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X