স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২২ পিএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২৬ পিএম
অনলাইন সংস্করণ

ভারত-পাকিস্তান লড়াইয়ে আবার বৃষ্টির হানা

বৃষ্টি আসার আগে উইকেট নিয়ে হারিস রাউফের উল্লাস। ছবি : সংগৃহীত
বৃষ্টি আসার আগে উইকেট নিয়ে হারিস রাউফের উল্লাস। ছবি : সংগৃহীত

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়েই দুশ্চিন্তা ছিল আগে থেকেই। কারণ ওই একই- বেরসিক বৃষ্টি। শনিবার শ্রীলঙ্কার ক্যান্ডিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল প্রবল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনাও বাড়বে বলে জানিয়েছিল শ্রীলংকার আবহাওয়া অধিদপ্তর। যদিও খেলা ঠিক সময়মতোই শুরু হয়েছিল কিন্তু বারবার বৃষ্টির হানা অব্যাহত রয়েছেই।

প্রথমবার বৃষ্টি বিরতির পর আফ্রিদির বোলিং তোপে রোহিত-কোহলির ব্যর্থতার দিনে ভারতের হাল ধরেন শ্রেয়াস আইয়ার। আফ্রিদির গতির সামনে টপ অর্ডার ব্যাটাররা রীতিমতো চোখে সর্ষে ফুল দেখছিলেন! তবে ব্যতিক্রম ছিলেন এই মিডল অর্ডার ব্যাটার। উইকেটে এসে নিজের প্রথম বলেই রানের খাতা খোলেন। পরের ওভারেই হারিস রউফকে দুটি বাউন্ডারি হাঁকান। কিন্তু ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারলেন না আইয়ার।

পাওয়ার প্লের শেষ ওভারে আক্রমণে ছিলেন রউফ। পঞ্চম বলটি খানিকটা খাটো লেন্থে ছিল, সেখানে পুল করতে গিয়ে ভুল করে বসেন আইয়ার। মিড উইকেটে ফখর জামানের হাতে ধরা পড়ার আগে তার ব্যাট থেকে এসেছে ৯ বলে ১৪ রান। ইনিংসের প্রথম দুই উইকেট শিকার করেছিলেন আফ্রিদি।

এরআগে বৃষ্টিতে মিনিট ত্রিশেক বন্ধ ছিল খেলা। এরপর খেলা শুরু হলে অসমাপ্ত ওভারের বল করতে আসেন শাহিন আফ্রিদি। তার ওভারের শেষ বলটি মিডল স্টাম্পের ওপর গুডলেন্থে করেছিলেন। বলে খানিকটা সুইং ছিল। তাতেই পরাস্ত হয়েছেন রোহিত। বোল্ড হয়ে সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ২২ বলে ১১ রান। রোহিতের বিদায়ের পর মাঠে নামেন ভারতের সেরা ব্যাটার বিরাট কোহলি তবে তিনিও বেশি সময় ক্রিজে থিতু হতে পারেননি। মাত্র ৪ রান করে তিনিও শাহিন শাহ আফ্রিদির শিকার হন।

সপ্তম ওভারের তৃতীয় বলটি স্টাম্পের ওপর রেখেছিলেন আফ্রিদি, সেখানে ইনসাইড এজ হয়ে লেগ স্টাম্প উপড়ে গেছে। তবে ক্রিজে থাকা দুই ব্যাটার বেশ ভালোই চাপ সামলাচ্ছেন।

অবশ্য সকাল থেকেই কালো মেঘে ঢাকা ছিল পাল্লেকেলের আকাশ। তাতে মন ভার ছিল ক্রিকেটপ্রেমীদেরও। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে উড়ে যায় সেই শঙ্কার মেঘ। নির্ধারিত সময়ে হয়েছে টস। সেখানে জয় হয়েছে রোহিত শর্মার। ফলে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক।

ভারত ব্যাটিংয়ে নামার সময়ও আকাশ পরিষ্কার ছিল। দেখে মনে হয়েছে অন্তত কয়েক ঘণ্টা আর বৃষ্টি হবে না। কিন্তু ৩০ মিনিটও খেলা হলো না। তার আগেই বৃষ্টির হানা। পঞ্চম ওভার চলাকালেই বৃষ্টির জন্য খেলা বন্ধ করতে বাধ্য হন আম্পায়াররা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী: প্রধানমন্ত্রী

যে কারণে বাতিল হয়েছে ভিনিসিয়ুসের সেই ‘গোল’

ভেনেজুয়েলার পর শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

প্রেম করে বিয়ে, সাবেক স্বামীর মেসেজে প্রাণ গেল গৃহবধূর

বিএনপি-চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক স্বাক্ষরিত

ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে মানুষের আর্তনাদ

কিংবদন্তি পেলে ও রিভালদোর এক অনন্য রেকর্ডে নাম লেখালেন নেইমার

ভেনেজুয়েলায় উদ্ধার সহায়তার প্রস্তাব এল সালভাদরের

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ১০ হাজারের বেশি প্রাণহানির আশঙ্কা

১০

দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

১১

ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী ২ ভূমিকম্প, বহু ভবন ধস

১২

১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৩

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

১৪

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

১৫

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

১৬

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

১৭

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

১৮

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

১৯

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

২০
X