শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ০৪:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় মিটিং হলে ভারতের বয়কটের হুমকি, অনিশ্চয়তায় এশিয়া কাপ!

বাংলাদেশে হতে  যাওয়া সভা নিয়ে বিপাকে এসিসি। ছবি : সংগৃহীত
বাংলাদেশে হতে যাওয়া সভা নিয়ে বিপাকে এসিসি। ছবি : সংগৃহীত

এশিয়া কাপ আয়োজন নিয়ে নতুন করে জটিলতা তৈরি হয়েছে। ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) আগামী বার্ষিক সাধারণ সভা (এজিএম) ঢাকায় হলে তারা তা বয়কট করবে। ২৪ জুলাই ঢাকায় এই সভা আয়োজনের কথা রয়েছে, কিন্তু তার আগেই বিসিসিআই তাদের অসন্তোষ প্রকাশ করে স্পষ্ট জানিয়ে দিয়েছে—সভাস্থল পরিবর্তন না হলে তারা অংশ নেবে না এবং যে কোনো সিদ্ধান্ত বর্জন করবে।

সূত্রের বরাতে ‘এএনআই’ জানিয়েছে, বিসিসিআই ইতোমধ্যেই সভার ভেন্যু পরিবর্তনের অনুরোধ করেছে, তবে এখনো এসিসি সভাপতি মহসিন নকভি এ বিষয়ে কোনো সাড়া দেননি। বিসিসিআইর পক্ষ থেকে জানানো হয়েছে— ‘ঢাকা থেকে সভার ভেন্যু না সরানো হলে এশিয়া কাপ আয়োজন সম্ভব নয়। আমরা অনুরোধ করেছিলাম, কিন্তু কোনো প্রতিক্রিয়া পাইনি। এখন যদি মহসিন নকভি সভা এগিয়ে নিয়ে যান, আমরা সেখানে গৃহীত কোনো প্রস্তাবই মেনে নেব না।’

উল্লেখযোগ্যভাবে, মহসিন নকভি বর্তমানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানের পাশাপাশি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করছেন। তার এই দ্বৈত ভূমিকা ইতিমধ্যেই কূটনৈতিক উত্তেজনার মধ্যে নতুন মাত্রা যোগ করেছে।

এ বছর এশিয়া কাপ হওয়ার কথা টি-টোয়েন্টি ফরম্যাটে। ভারতীয় উপমহাদেশে সেপ্টেম্বরে সম্ভাব্য সময় ধরা হলেও এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট সূচি বা ভেন্যু ঘোষণা করেনি এসিসি। যদিও আয়োজক হিসেবে ভারতের নাম থাকলেও বিসিসিআই চায়—নিরাপত্তা ও রাজনৈতিক অস্থিরতা বিবেচনায় বাংলাদেশে না হয়ে সভা হোক অন্য কোথাও।

এই সংকট নতুন নয়। ২০২৩ সালের এশিয়া কাপে ভারত পাকিস্তান সফর না করায় তাদের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যু শ্রীলঙ্কায় আয়োজন করা হয়। একই ঘটনা ঘটেছে চলতি বছরের চ্যাম্পিয়নস ট্রফিতেও, যেখানে ভারতীয় দল সংযুক্ত আরব আমিরাতে খেলেছে।

এর আগে মে মাসে গুঞ্জন উঠেছিল, ভারত হয়তো পুরুষদের এশিয়া কাপ ও মেয়েদের ইমার্জিং টিমস এশিয়া কাপ থেকে নিজেদের প্রত্যাহার করে নিচ্ছে। তবে তখন বিসিসিআইয়ের সচিব দেবজিত সাইকিয়া সেসব গুজব উড়িয়ে দিয়ে বলেন, ‘এসব ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত। আমরা এসিসির সঙ্গে কোনো ধরনের প্রত্যাহারের বার্তা দিইনি।’

এখন দেখার বিষয়, এজিএম ঢাকায় হয় কি না, আর যদি হয়, তাহলে বিসিসিআইর অবস্থান কী হয়। তবে আপাতত এটুকু পরিষ্কার—চলতি বছরের এশিয়া কাপ আয়োজন বড়সড় অনিশ্চয়তায় পড়ে গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যাবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১০

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১১

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১২

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১৩

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৪

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৫

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৬

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

১৭

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১৮

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

১৯

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

২০
X