স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ০৭:১৭ পিএম
অনলাইন সংস্করণ

গম্ভীরের সঙ্গে পিচ কিউরেটরের ঝগড়া ভাইরাল

পিচ কিউরেটর ও গম্ভীরের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের সেই মুহূর্ত। ছবি : সংগৃহীত
পিচ কিউরেটর ও গম্ভীরের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের সেই মুহূর্ত। ছবি : সংগৃহীত

পঞ্চম ও শেষ টেস্টের আগে থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে ভারত-ইংল্যান্ড সিরিজে। ম্যাচ শুরুর বাকি আর মাত্র দুই দিন, কিন্তু তার আগেই ওভাল মাঠে ঘটেছে এক নাটকীয় ঘটনা। ভারতের কোচ গৌতম গম্ভীরের সঙ্গে মাঠের প্রধান কিউরেটর লি ফোর্টিসের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়েছে, যার একটি ভিডিও ইতোমধ্যেই ভাইরাল।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর খবরে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে, যখন ভারতীয় দল অনুশীলনে ছিল। হঠাৎ করেই গম্ভীর রেগে গিয়ে কিউরেটরকে আঙুল তুলতে শুরু করেন। পাশেই দাঁড়িয়ে ছিলেন ব্যাটিং কোচ সিতাংশু কোটাক, যিনি পরে আলোচনায় যোগ দেন।

তীব্র উত্তেজনার মধ্যেই গম্ভীর কিউরেটর লি ফোর্টিসকে বলেন, ‘তুমি আমাদের কী করতে হবে তা বলার কেউ নও। তুমি শুধু একজন গ্রাউন্ডসম্যান, গ্রাউন্ডসম্যানের মতোই থাকো।’

এই বক্তব্য দ্রুত ছড়িয়ে পড়ে, এবং বিষয়টি আরও গুরুতর মোড় নেয়।

লি ফোর্টিস প্রথমে গম্ভীরকে এড়িয়ে গিয়ে সিতাংশু কোটাকের সঙ্গে কথা বলেন, কিন্তু গম্ভীর নিজের বক্তব্যে অনড় ছিলেন। পরে দুই পক্ষ আলাদা হয়ে যায় এবং গম্ভীর ফিরে যান অনুশীলন পর্যবেক্ষণে।

এখনও জানা যায়নি ঠিক কী নিয়ে এমন উত্তেজনা তৈরি হয়েছিল। তবে ধারণা করা হচ্ছে, পিচের অবস্থা নিয়ে দুই পক্ষের মতবিরোধ থেকেই এই উত্তেজনার সূত্রপাত।

ঘটনার পরে গম্ভীরকে ঘিরে আরও বিতর্ক তৈরি হয়েছে, কারণ গ্রাউন্ড স্টাফের এক সদস্য অভিযোগ জানিয়েছেন তিনি গম্ভীরের আচরণে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং অভিযোগ দায়েরের কথা ভাবছেন। এর উত্তরে গম্ভীরও জবাব দিয়েছেন— ‘যার কাছে যেতে চাও, যাও। রিপোর্ট করো।’

পুরো সিরিজ জুড়ে উত্তেজনার ঘনঘটা লেগেই আছে। লর্ডস টেস্টে শুভমান গিল ইংল্যান্ড ওপেনারদের দেরিতে নামা নিয়ে ক্ষুব্ধ হয়ে গালাগাল করেন। ম্যানচেস্টারেও বিতর্কের কমতি ছিল না—জাদেজা ও সুন্দর শতক ছুঁতে চাইলেও ইংল্যান্ড ম্যাচ ড্র ঘোষণা করতে চেয়েছিল, তা নিয়ে স্টোকসদের সঙ্গে কথা কাটাকাটি হয়।

আগামী ৩১ জুলাই শুরু হতে যাচ্ছে সিরিজ নির্ধারণী পঞ্চম টেস্ট। এই মুহূর্তে ইংল্যান্ড ২-১ ব্যবধানে এগিয়ে থাকলেও, ভারত ম্যানচেস্টারে ম্যাচ ড্র করে দারুণভাবে সিরিজে ফিরেছে। ওভালে একাধিক ব্যক্তিগত রেকর্ড, আবেগ, এবং এখন নতুন করে বিতর্ক সব মিলিয়ে—পঞ্চম টেস্টে জমজমাট উত্তেজনার পূর্বাভাসই মিলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালিতে ৬টি জাহাজ থামাল ইরান

বিনিয়োগকারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে অফিশিয়াল সিলেকশনে ‘মাটি’

এনসিপির পথসভার কাছে মিলল বোমাসদৃশ বস্তু

রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আলোচনায় বসছে ইসি

উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল বুরকিনা ফাসো

মার্কেন্টাইল ব্যাংকের ‘নয়াবাজার শাখা’ নতুন ঠিকানায় স্থানান্তর

জুনিয়র এনটিআরের সিনেমায় ইউরোপিয়ান ধামাকা

নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

এতিমদের বরাদ্দের চালে নয়ছয়, অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

১০

পদ্মা সেতুতে ইটিসির নতুন মাইলফলক, ১০ কোটি টাকা ছাড়াল টোল আদায় 

১১

ফেনীতে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় মালামাল জব্দ 

১২

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানী বাড়াল সরকার

১৩

অফিসার পদে চাকরির সুযোগ, বেতন ৬০ হাজার টাকা

১৪

কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা বাড়ল

১৫

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিবসহ গ্রেপ্তার ৬

১৬

হিজবুল্লাহর প্রশংসায় খামেনি / ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ ছাড়া পথ নেই’

১৭

বর্ণবাদ ইস্যুতে মুসলিম সিনেটরের পক্ষে অস্ট্রেলিয়ার আদালতের রায়

১৮

নতুন পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদনের প্রস্তুতি, কার বেতন কত বাড়ছে

১৯

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়ন নিয়ে উচ্চপর্যায়ের সভা

২০
X