স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০৮ পিএম
অনলাইন সংস্করণ

মেন্ডিসের ফিফটিতে বড় সংগ্রহের পথে শ্রীলঙ্কা

ব্যাট হাতে দারুণ ছন্দে রয়েছেন কুশাল মেন্ডিস। ছবি : সংগৃহীত
ব্যাট হাতে দারুণ ছন্দে রয়েছেন কুশাল মেন্ডিস। ছবি : সংগৃহীত

এশিয়া কাপের ‘বি’ গ্রুপ থেকে সবার আগে সুপার ফোরের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। প্রতিযোগিতার সুপার ফোরে ওঠার লড়াইয়ে লাহোরে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা। টপঅর্ডার ব্যাটার কুশাল মেন্ডিসের ফিফটিতে বড় সংগ্রহের পথে রয়েছে লঙ্কানরা।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং করছে সহ-আয়োজক শ্রীলংকা। সুপার ফোরে ওঠার লড়াইয়ে আফগানদের বিপক্ষে দুর্দান্ত এক ফিফটি তুলে নিয়েছেন মেন্ডিস।

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে দারুণ শুরু করেও স্বস্তিতে নেই শ্রীলংকা। আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে হেরে গেলে টুর্নামেন্টে থেকে বাদ পড়তে হবে। এমন সমীকরণ মাথায় রেখে আফগানদের বিপক্ষে ব্যাট করছে লঙ্কানরা। ওপেনার পাথুম নিশাঙ্কা ও দিমুথ করুণারত্নের ৬৫ রানের জুটিতে ভালো সূচনা পায় শ্রীলঙ্কা।

গুলবাদিন নাঈবের শিকারে পরিণত হওয়ার আগে ৩৫ রান করেন করুণারত্নে। আরেক ওপেনার নিশাঙ্কা ৪১ রানে সাজঘরে ফিরে যান ৬ রানের ব্যবধানে সামারাবিক্রমাকেও আউট করেন প্রথম দুই উইকেট নেওয়া গুলবাদিন নাঈব। চতুর্থ উইকেটে আশালঙ্কাকে সঙ্গে নিয়ে ১০২ রানের এক কার্যকারী জুটি গড়েন কুশাল মেন্ডিস। দলীয় ১৮৮ রানের সময় রশিদ খানের বলে ৩৬ রান করে আউট হন লঙ্কান ব্যাটার। ফিফটি তুলে মেন্ডিস ৯২ রানে অপরাজিত আছেন। আর শ্রীলঙ্কা ৩৮ ওভারে ২২১ রান নিয়ে বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে।

শ্রীলংকা দল: দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস, সাদিরা সামারাভিক্রমা, চারিথ আসালঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দুনিথ ওয়েলালাগে, মাহিশ থিকসানা, মাথিশা পাথিরানা ও কাসুন রাজিথা।

আফগানিস্তান দল: রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, করিম জানাত, গুলবাদিন নায়েব, রশিদ খান, মুজিব উর রহমান ও ফজল হক ফারুকি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১০

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১১

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১২

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৩

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৪

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৫

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৬

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৭

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১৮

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৯

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

২০
X