স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০৭ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে হারিস-জাদরান

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে যোগ দিলেন হারিস-জাদরান। ছবি : সংগৃহীত
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে যোগ দিলেন হারিস-জাদরান। ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। তবে এখন থেকেই দল গোছানোর কাজে লেগে পড়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। আনুষ্ঠানিক ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে নামিদামি খেলোয়াড়দের দলে টানা হচ্ছে।

বিপিএলের আসন্ন আসরের জন্য পাকিস্তানের তারকা ব্যাটার মোহাম্মদ হারিসকে দলে নিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। একই দলে আসছেন আফগানিস্তানের মিডল অর্ডারের অভিজ্ঞ ব্যাটার নাজিবুল্লাহ জাদরানও। দুজনকেই সরাসরি চুক্তিতে দলে টেনেছে ফ্র্যাঞ্চাইজিটি।

হারিস এবং জাদরানকে দলে টানার বিষয়টি শুক্রবার (৮ সেপ্টেম্বর) গণমাধ্যমকে জানিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ম্যানেজমেন্ট।

২২ বছর বয়সী হারিস আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছেন চলতি বছর। আন্তর্জাতিক পরিমণ্ডলে খুব বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা না থাকলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মারকুটে ব্যাটার হিসেবে বেশ সুনাম রয়েছে তার। বিপিএলের গত আসরে সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলেছেন হারিস। এ ছাড়া পাকিস্তানের বাইরে লঙ্কা প্রিমিয়ার লিগ এবং কানাডার গ্লোবাল টি-২০ লিগেও খেলেছেন ডানহাতি এই ব্যাটার।

নাজিবুল্লাহ আফগানিস্তানের অভিজ্ঞ ব্যাটার। আফগান জার্সিতে ওয়ানডে এবং টি-টোয়েন্টি মিলিয়ে ১৮৪টি আন্তর্জাতিক ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন তিনি। এ ছাড়া পাকিস্তান সুপার লিগ, ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগ এবং লঙ্কা প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা আছে তার। বিপিএলে এর আগে খুলনা এবং ঢাকার হয়ে খেলেছেন তিনি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজী নজরুলের পদত্যাগ দাবিতে উত্তাল শ্যামনগর, কুশপুত্তলিকা দাহ

বিশ্বকাপ বিতর্কে নতুন মোড়, আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ

পাঁচ বছর পর ধারাবাহিকে তটিনী

সেলার অ্যাপ / ফেসবুক মার্কেটপ্লেসে বিক্রেতাদের জন্য আসছে বড় চমক

হজে যেতে পারবেন না যারা, জানাল ধর্ম মন্ত্রণালয়

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আর্থিক অনিয়মের তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

মাদক মামলায় তৃতীয় লিঙ্গের একজনের কারাদণ্ড

চট্টগ্রামে ‘হানি ট্র্যাপ’ চক্রের ২ সদস্য গ্রেপ্তার

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে এসডিএফের অভিযোগ

বিশ্ব ম্যানগ্রোভ দিবস / লবণাক্ততা, মাইক্রোপ্লাস্টিক দূষণ ও শিল্পায়নে ‘ধুঁকছে’ সুন্দরবন

১০

সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৫ হাজার

১১

একরামুল হত্যা / শেখ হাসিনা-বেনজীরসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

১২

বঙ্গভবন ছাড়লেন বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

১৩

ইরানের ‘খাইবার শেকান’ ক্ষেপণাস্ত্রেই কুপোকাত যুক্তরাষ্ট্র

১৪

ই-পাসপোর্টের দীর্ঘ ভোগান্তির পর বিশেষ কনস্যুলার সেবা চালু

১৫

জরাজীর্ণ ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন বিউটি বেগমের

১৬

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও আবদুল হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

১৭

কাতারে সমুদ্রপথে নৌযান চলাচল পুরোপুরি স্বাভাবিক ঘোষণা

১৮

ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়াকে বরখাস্তের আদেশ প্রত্যাহার

১৯

গাজার যুদ্ধের আরেক শিকার অপরিণত নবজাতকেরা

২০
X