ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুন ২০২৩, ০৬:১৭ পিএম
আপডেট : ১৭ জুন ২০২৩, ০৬:২১ পিএম
অনলাইন সংস্করণ

রেকর্ড জয়ে ব্যাটারদের কৃতিত্ব দেখছেন লিটন

বিসিবি সভাপতির কাছ থেকে টেস্ট সিরিজ জয়ের ট্রফি নিচ্ছেন অধিনায়ক লিটন দাস। ছবি : সংগৃহীত
বিসিবি সভাপতির কাছ থেকে টেস্ট সিরিজ জয়ের ট্রফি নিচ্ছেন অধিনায়ক লিটন দাস। ছবি : সংগৃহীত

মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে সদ্য শেষ হওয়া টেস্টে রেকর্ড জয় পায় বাংলাদেশ ক্রিকেট দল। একবিংশ শতাব্দীতে রানের দিক দিয়ে এর চেয়ে বড় জয় আর নেই। ৫৪৬ রানের জয়ে স্বাভাবিকভাবেই খুশি হওয়ার কথা বাংলাদেশ টেস্ট দলের ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন কুমার দাসের।

টিম মিটিং শেষে সংবাদ সম্মেলনে এসে তেমনটাই জানালেন লিটন। বলছেন অধিনায়কত্ব উপভোগ করার কথা। এর সঙ্গে উইকেটের পেছনে নিজের বাড়তি দায়িত্ব নিয়ে সুবিধা পাওয়ার কথাও উল্লেখ করেছেন। ঐতিহাসিক এই জয়ে দলীয় পারফরম্যান্স থাকলেও, ব্যাটারদেরই বড় কৃতিত্ব দিলেন টাইগার অধিনায়ক।

লিটন বলছিলেন, ‘অধিনায়কত্ব খুব উপভোগ করেছি। বোলাররা যেভাবে আমাকে সহায়তা করেছে। বিহাইন্ড দ্য বল দেখছি যে বোলাররা বল ক্যারি করাচ্ছে। ফলে কিপিং করতেও মজা লেগেছে। যখন অধিনায়ক থাকি তখন ভালো লাগে যে এখানে উইকেট পাওয়ার সুযোগ থাকে।’

লিটন অবশ্য বড় কৃতিত্ব দিতে চান ব্যাটারদের, ‘এটা এমন একটা ব্যবধান, যখন চাইলেই হবে না। আর এর জন্য কৃতিত্ব ব্যাটারদের, কারণ উইকেট অতটা সহজ ছিল না। প্রতিটা ব্যাটারকেই কৃতিত্ব দিতে হবে। তবে আমাদের বোলাররাও খুবই ভালো বল করেছে। লাইন-লেন্থ মেনে বল করেছে। এটা টেস্ট ক্রিকেট, তাই অর্জনটা বড়। এ রকম ম্যাচ জিততে পারলে এরচেয়ে বড় কিছু চাওয়ার থাকতে পারে না। অধিনায়ক হিসেবে এরচেয়ে বড় ব্যবধান চাইতে পারেন না কখনো।’

আগে যে বাংলাদেশ দলের ব্যাটিং নড়বড়ে ছিল এটি স্বীকার করে নিয়ে লিটন বলেন, ‘হ্যাঁ আমাদের ব্যাটিং আগে নড়বড়ে ছিল। টেস্টে যদি টপ অর্ডার পারফর্ম না করে, তাহলে খুব কঠিন ফিরে আসা। এদিক দিয়ে আমরা খুশি যে ব্যাটাররা পারফর্ম করছে। এটা ভালো দিক যে আমাদের ব্যাটাররা ক্যারেক্টার শো করছে। জাকির কেবল তৃতীয় টেস্ট খেলেছে। কখনোই মনে হয়নি কেবল তৃতীয় টেস্ট খেলছে। ওর ভেতরে পরিপক্বতা এসেছে, একই কথা জয়ের জন্যও। আমরা চাই এ রকম ক্যারেক্টার শো করবে। মনোযোগ অনেক উপরে থাকবে যে, দেশকে অনেক কিছু দিতে পারব’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X