স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৭ এএম
অনলাইন সংস্করণ

এশিয়া কাপের জন্য বাংলাদেশের সেরা একাদশ বাছাই করলেন আকাশ চোপড়া

আকাশ চোপড়া। ‍ছবি : সংগৃহীত
আকাশ চোপড়া। ‍ছবি : সংগৃহীত

আসন্ন এশিয়া কাপের জন্য বাংলাদেশের সেরা একাদশ বাছাই করেছেন ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আকাশ চোপড়া। নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে বাংলাদেশ দল নিয়ে আলোচনা করেন তিনি।

আকাশ চোপড়া বলেন, ‘বাংলাদেশের বর্তমান ফর্ম আউটস্ট্যান্ডিং। দারুণ ক্রিকেট খেলছে তারা। ২০২৫ সালে ঘরে-বাইরে ভালো করছে দলটি। বাংলাদেশের হারানোর কিছু নেই কিন্তু পাওয়ার আছে অনেক কিছু। তারা ২০০৭ সালে আমাদের (ভারতকে) টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়েছিল।’

জনপ্রিয় এই ধারাভাষ্যকার মনে করেন, টাইগারদের বোলিং বিভাগ ভালো হলেও ব্যাটিংয়ে দুর্বলতা রয়েছে। তার মতে, বাংলাদেশ দল অনেকাংশেই লিটন দাসের ওপর নির্ভরশীল। এ ছাড়া মিরাজের না থাকা বাংলাদেশকে ভোগাতে পারে বলেও মনে করেন তিনি।

আকাশ চোপড়া ভবিষ্যদ্বাণী করেন, গ্রুপ ‘বি’ থেকে আফগানিস্তান ও শ্রীলঙ্কাই পরের পর্বে উঠবে। আর বাংলাদেশ বাদ পড়ে যাবে গ্রুপ পর্বেই।

আকাশ চোপড়ার দৃষ্টিতে বাংলাদেশ একাদশ—

তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, শেখ মাহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

১০

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১১

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১২

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১৩

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১৪

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৫

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৬

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৭

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৮

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৯

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

২০
X