স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১২ পিএম
অনলাইন সংস্করণ

মেসি ভক্তদের জন্য মিলল সুখবর

লিওনেল মেসি। ‍ছবি : সংগৃহীত
লিওনেল মেসি। ‍ছবি : সংগৃহীত

বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসিকে মাঠে দেখতেই সবচেয়ে বেশি পছন্দ করেন তার ভক্তরা। হালকা ইনজুরি থাকায় আর্জেন্টিনার সবশেষ ম্যাচে মাঠে দেখা যায়নি তারকা এই ফুটবলারকে। মেসি ভক্তদের জন্য সুখবর এই যে, ম্যাচ খেলার জন্য পুরোপুরি ফিট তিনি। আবারও মাঠে প্রিয় খেলোয়াড়ের খেলা উপভোগ করার সুযোগ ভক্তদের সামনে।

ইনজুরি বেশ ভালোভাবেই আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরেছে মেসিকে। আজ এক ম্যাচ খেলেন তো কাল দুই ম্যাচে বসে থাকতে হয় ডাগ আউটে। খেললেও যে খুব স্বাচ্ছন্দ্যে থাকেন তা কিন্তু নয়। অনেকটা যেন মনের বিরুদ্ধে গিয়ে বাকি দুনিয়াকে খুশি করে চলেছেন লিওনেল মেসি।

মেসি ভক্তদের জন্য সুখবর, এক সপ্তাহের বিশ্রাম শেষে ইন্টার মিয়ামির হয়ে অনুশীলনে ফিরেছেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার। রোববার (১৪ সেপ্টেম্বর) ভোরে এমএলএসে শারলট এফসির বিপক্ষে ম্যাচে তাকে দেখা যেতে পারে বলে জানিয়েছেন কোচ হ্যাভিয়ের মাশ্চেরানো।

সংবাদ সম্মেলনে মেসিদের কোচ বলেন, ‘আমি আর স্কালোনি কথা বলেই সিদ্ধান্ত নিয়েছিলাম। এ কারণেই ইকুয়েডর ম্যাচে মেসি খেলেননি। আমরা চেয়েছিলাম পুরো সপ্তাহটা মেসিকে বিশ্রাম দিতে। এতে করে, তার ছোটখাটো ইনজুরিগুলো ছিল সেগুলো ঠিক হয়ে যাবে। অনুশীলনে মেসিকে খুব ফুরফুরে লেগেছে। মনে হচ্ছে না তার আর কোনো সমস্যা আছে। সে ম্যাচের জন্য প্রস্তুত।’

মেসির সঙ্গে এদিন অনুশীলনে ছিলেন লুইস সুয়ারেজও। কিন্তু নিষেধাজ্ঞার কারণে ম্যাচ খেলতে পারবেন না তিনি। এ প্রসঙ্গে মাশ্চেরানো বলেন, ‘সুয়ারেজ আমাদের সঙ্গে অনুশীলন করেছে। সে তার ভুল বুঝতে পেরে ক্ষমাও চেয়েছে। তবে, আমরা শাস্তি কমানোর কোনো আবেদন করিনি। আমার মনে হয় এটা নিয়ে আর কথা বলার প্রয়োজন নেই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ: অর্থমন্ত্রী

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

ইনজুরিতে বিশ্বকাপ শেষ এক ডাচ ডিফেন্ডারের

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

বকেয়া পৌরকরে ১৫ শতাংশ সারচার্জ মওকুফের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

উত্তরা মটরসে চাকরি, বেতন ৪০ হাজার টাকা

অভিজ্ঞতা ছাড়াই ২০ জনকে নিয়োগ দেবে মিনিস্টার, এখনই আবেদন করুন

১০

১১ রানে হারল বাংলাদেশ

১১

বালুমহাল ইজারা বাতিলের দাবিতে এনসিপি নেতার আবেদন

১২

বিশ্বকাপ টিকিট নিয়ে অনিয়ম করছে যুক্তরাষ্ট্র : ইরান

১৩

৬৬ জনকে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়, এসএসএসি পাসেই আবেদন

১৪

লাল কার্ড দেখলেই ফ্রি পিৎজা

১৫

যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

১৬

ঢাকার দুই সিটির প্রশাসক সরকারি টাকায় নির্বাচনী প্রচার চালাচ্ছেন: আসিফ

১৭

রিকশায় যাওয়ার পথে জজ বান্ধবীর কথা স্মরণ করে অভিজ্ঞতা জানালেন মাহমুদা মিতু

১৮

আয়াতুল্লাহ খামেনির জানাজা নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান ইরানের

১৯

যাত্রাবাড়ীতে ১৬ হাজার ইয়াবাসহ দক্ষিণাঞ্চলের কুখ্যাত মাদককারবারি গ্রেপ্তার

২০
X