স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৫ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের বিপক্ষে পাকিস্তানের একাদশে কারা থাকছেন

ভারতের বিপক্ষে আজ মাঠে নামছে পাকিস্তান। ‍ছবি : সংগৃহীত
ভারতের বিপক্ষে আজ মাঠে নামছে পাকিস্তান। ‍ছবি : সংগৃহীত

গত মে মাসে হয়ে যাওয়া সাময়িক যুদ্ধের পর ক্রিকেট মাঠে মুখোমুখি হতে যাচ্ছে ভারত ও পাকিস্তান। এশিয়া কাপে ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে এই দুই দল। রাজনৈতিক যুদ্ধের স্মৃতি ভুলে ক্রিকেটে মনোযোগ দিতে আগ্রহী দু’দলই।

ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই যেন অন্য কিছু। পুরো ক্রিকেট বিশ্বই আজ তাকিয়ে থাকবে এ ম্যাচের দিকে। মর্যাদার লড়াইয়ে জিততে মরিয়া উভয় দলই। দুই দলেরই নজর এ ম্যাচ জিতে সুপার ফোরে এক ধাপ এগিয়ে যাওয়া। দুবাইয়ে ভারত-পাকিস্তান ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

ভারত ও পাকিস্তান এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ১৩ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ভারত জিতেছে ১০ বার, পাকিস্তানের জয় কেবল ৩টিতে। ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে এশিয়া কাপে দুই দল এখন পর্যন্ত ১৮ বার মুখোমুখি হয়েছে, এর মধ্যে ১৫টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি। ওয়ানডেতে ভারত জিতেছে ৮ বার, পাকিস্তান ৫ বার। বাকি দুই ম্যাচ ফল ছাড়াই শেষ হয়। টি-টোয়েন্টিতে ভারত জিতেছে ২ বার, পাকিস্তান একবার।

শক্তিশালী ভারতের বিপক্ষে ওমান ম্যাচের একাদশ নিয়ে মাঠে নামার সম্ভাবনা বেশি পাকিস্তানের। তবে একাদশে পরিবর্তন আসলে হারিস রউফ ঢুকতে পারেন দলে। যদিও কার জায়গায় তিনি খেলবেন সেটি একটি প্রশ্ন। কারণ, সবশেষ ম্যাচে আবরার আহমেদ ও সুফিয়ান মুকিম দুজনেই ভালো খেলেছেন।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ : সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, ফখর জামান, সালমান আগা (অধিনায়ক), হাসান নেওয়াজ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নেওয়াজ, ফাহিম আশরাফ/হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম ও আবরার আহমেদ।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে অভিজিৎ দিপকের প্রতিক্রিয়া

বহিষ্কার হলেন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান

এইচএসসির ৫ বিষয়ের পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

চনপাড়াকে স্থায়ীকরণে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিপু ভূঁইয়ার

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হাতুড়িপেটা করল সন্ত্রাসীরা

রাতভর পাল্টাপাল্টি হামলা রাশিয়া-ইউক্রেনের

পর্যটকদের ভিসামুক্ত থাকার মেয়াদ কমাতে যাচ্ছে থাইল্যান্ড

পেয়ারা দোকানিকে মারধর ছাত্রদল নেতার, প্রতিবাদে সিনিয়রকে পা ভাঙার হুমকি

পরবর্তী রাষ্ট্রপতি কে, সেটি নির্ধারণের প্রক্রিয়া জানালেন মির্জা ফখরুল

১০

ঝালকাঠিতে মাদকসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

১১

সাত মাসে সিলেটে হাম ও নিউমোনিয়ায় ১০৮ জনের মৃত্যু

১২

পুলিশি নির্যাতনের অভিযোগে ভারতজুড়ে নীরব মোমবাতি মিছিলের ডাক সিজেপির

১৩

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৪

মানবাধিকার ইস্যুতে ইইউর অবস্থানকে ‘ভণ্ডামি’ বলল ইরান

১৫

শিশু ইসরাফিলের চিকিৎসায় প্রয়োজন ১০ লাখ টাকা

১৬

জুলাই অভ্যুত্থানে পেশাজীবীদের সক্রিয় ভূমিকা ছিল: শামসুজ্জামান দুদু

১৭

সাঙ্গু নদে ইঞ্জিনচালিত নৌকাডুবি, পর্যটক নিখোঁজ

১৮

দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা

১৯

৪৩ সাংবাদিককে হত্যার বিচার দ্রুত নিশ্চিতের দাবি বিপিজেএফের

২০
X