ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৭ পিএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ভালুকার যে এলাকায় একটু বৃষ্টিতেই ঘরে হাঁটুপানি, দুর্ভোগে বাসিন্দারা

ভালুকা
ময়মনসিংহের ভালুকা উপজেলার পৌরসভার ২নং ওয়ার্ডে জলাবদ্ধতার একটি খণ্ডচিত্র। ছবি : কালবেলা

ময়মনসিংহের ভালুকা উপজেলার পৌরসভার ২নং ওয়ার্ড। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কঘেঁষা এ এলাকাটিতে সামান্য বৃষ্টি হলেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। প্রায় ২-৩ বছর ধরে চলা এ সমস্যায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। একটু বৃষ্টিতেই ঘরবাড়িতে পানি ঢুকে পড়ায় থাকা-খাওয়া থেকে শুরু করে বাচ্চাদের নিয়ে বসবাস করাও কষ্টকর হয়ে উঠছে বাসিন্দাদের।

সরেজমিনে দেখা গেছে, পৌর এলাকার তাহমিনা হাসপাতাল থেকে বাংলালিংক টাওয়ার পর্যন্ত বৃষ্টির পানি জমে আছে। কারও কারও বাসার নিচতলায় পানি উঠেছে।

স্থানীয়রা জানান, জলাশয় ভরাট, পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকাসহ বিভিন্ন কারণে এ সমস্যার সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দা বিমল চন্দ্র মণ্ডল বলেন, ‘জলাশয় ভরাট করে বাসাবাড়ি করায় সমস্যাটা দিন দিন বেড়েই চলেছে। আগে এমন সমস্যা ছিল না। তবে দিনদিন সমস্যা বেড়েই চলছে। একটু বৃষ্টি হলেই পানি জমে বাসাবাড়িতে ঢুকে যায়। রান্নাঘরও পানিতে তলিয়ে যায়। এতে রান্না-বান্না, যাতায়াতসহ দৈনন্দিন কাজকর্ম অচল হয়ে পড়ে।

স্থানীয় আরেক বাসিন্দা দূর্লভ সরকার বলেন, ‘সামান্য বৃষ্টিতেই বাড়ির ভেতর হাঁটুপানি জমে যায়। বাথরুমের ভেতরের পাইপ উপচে নোংরা পানি বাসায় ঢুকে পড়ে। এতে চরম দুর্ভোগে পড়তে হয়। তবে সমস্যা সমাধানে পৌর কর্তৃপক্ষ বারংবার আশ্বাস দিলেও আজও কোনো সমাধান হয়নি।’

স্কুল শিক্ষার্থী অর্থ বলেন, ‘একটু বৃষ্টি হলেই রাস্তায় পানি উঠে, কাদা হয়ে যায়। স্কুলে যেতে চরম সমস্যা হয়।’

স্থানীয় বাসিন্দা ও ভরাডোবা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য সেলিনা আক্তার ইতি বলেন, ‘সামান্য একটু বৃষ্টি হলেই ঘরবন্দি হয়ে যেতে হয়। বাচ্চারা স্কুলে যেতে পারে না। দৈনন্দিন কাজকর্মসহ চলাফেরা সবই কষ্টকর হয়ে উঠে।’

এ বিষয়ে ভালুকা পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলাম। পরে খোঁজ নিয়ে জানতে পারি, পৌরসভার ২নং ওয়ার্ডের ওই জায়গায় জমি সংক্রান্ত কিছু জটিলতা আছে। যার জন্য ইতিপূর্বে এ সমস্যা সমাধানে কাজ করা যায়নি।

তিনি বলেন, আমরা এরই মধ্যে একটা পরিকল্পনা করেছি। এখানে রাস্তা, ড্রেন, জলাবদ্ধতা নিরসনে কাজ করতে হবে। ২০২৫-২৬ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বরাদ্দ এখনো আসেনি। এডিপির বরাদ্দ পেলেই জলাবদ্ধতা নিরসনে কাজ শুরু করা হবে।

কালবেলা/এসওআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

১০

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১২

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৩

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১৪

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৫

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১৬

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৭

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৮

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৯

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

২০
X