বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৪ পিএম
অনলাইন সংস্করণ

বয়কটের ডাক, খালি গ্যালারি—তবুও মাঠে নামছে ভারত-পাকিস্তান

ভারত-পাকিস্তান ম্যাচের প্রতীকী ছবি।
ভারত-পাকিস্তান ম্যাচের প্রতীকী ছবি।

সংযুক্ত আরব আমিরাততে হওয়া এশিয়া কাপ ক্রিকেটের মূল উত্তেজনা আজকের ভারত-পাকিস্তান মহারণ দিয়েই শুরু হবে।। সাধারণত এ ম্যাচকে ঘিরে থাকে উৎসবের আবহ—ভক্তদের উন্মাদনা, গ্যালারিতে রঙিন ব্যানার আর মিডিয়ার তুমুল ব্যস্ততা। কিন্তু এবারের চিত্র একেবারেই ভিন্ন। পেহেলগাম সন্ত্রাসী হামলার ক্ষত এখনো শুকায়নি, সীমান্তে চলছে সংঘর্ষ, দেশজুড়ে শোক আর ক্ষোভ। এর মধ্যেই রোববার (১৪ সেপ্টেম্বর) দুবাইয়ে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ম্যাচ ঘিরে প্রশ্ন তুলছে সাধারণ মানুষ—এখন কি সত্যিই ক্রিকেট হওয়া উচিত?

শূন্যতায় ভরা প্রস্তুতি

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই টিকিটের জন্য হাহাকার। অথচ এবারও অনলাইনে অনেক আসন ফাঁকা পড়ে আছে। ভারতের শুক্রবারের প্র্যাকটিসেও দেখা গেল সাদামাটা চিত্র—আধখালি গ্যালারি, সীমিত ভক্ত। সোশ্যাল মিডিয়ায় চলছে প্রবল বয়কটের ডাক, ট্রেন্ড করছে #BoycottIndvsPak।

শোকের আবহে দ্বৈরথ

অপারেশন সিঁদূরের পর পাকিস্তানি ক্রিকেটারদের বিতর্কিত মন্তব্য ভারতীয়দের ক্ষোভ আরও বাড়িয়েছে। অথচ সেই খেলোয়াড়রাই এখন পাকিস্তান দলের অংশ। ফলে সাধারণ ভক্তদের কাছে এ ম্যাচ উৎসব নয়, বরং এক ধরনের আঘাতের মতো মনে হচ্ছে।

লাভ না দেশপ্রেম?

প্রশ্ন উঠছে—তাহলে কেন হচ্ছে ম্যাচ? উত্তর একটাই: টাকা। ভারত-পাকিস্তান ম্যাচ মানেই টেলিভিশনে কোটি কোটি দর্শক, স্পনসরদের ভিড়, সম্প্রচারকদের কাছে সোনার খনি। কেবল ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতেই এই ম্যাচ ২৬ বিলিয়ন মিনিট ভিউয়ারশিপ এনেছিল। এমন লাভের সুযোগ আইসিসি কিংবা এশিয়ান ক্রিকেট কাউন্সিল কেউই হাতছাড়া করতে চায় না।

নীতির ফাঁদে বাঁধা ভারত

সরকার স্পষ্ট জানিয়েছে—দ্বিপাক্ষিক সিরিজ হবে না, পাকিস্তানে দল যাবে না। তবে বহুজাতিক টুর্নামেন্টে খেলতেই হবে। না হলে আন্তর্জাতিক অঙ্গনে ভারতের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হতে পারে। তাই বাধ্য হয়েই ম্যাচে নামছে ভারত।

অমীমাংসিত প্রশ্ন

রোববার যখন দুবাইতে প্রথম বল করা হবে, কোটি মানুষ টিভির সামনে বসবে। কিন্তু ভারতের ভেতরে উচ্ছ্বাস থাকবে না আগের মতো। প্রতিটি রান, প্রতিটি উইকেটের আড়ালে রয়ে যাবে সেই অমীমাংসিত প্রশ্ন—দেশপ্রেমের চেয়ে কি লাভ বড়?

* ইন্ডিয়া টুডে থেকে অনূদিত

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১০

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১২

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৩

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৪

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৫

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৬

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৮

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৯

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

২০
X