শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৯ এএম
অনলাইন সংস্করণ

হংকংকে হারিয়ে সুপার ফোরে চোখ শ্রীলঙ্কার

এশিয়া কাপের ম্যাচে রাতে মাঠে নামছে শ্রীলঙ্কা। ‍ছবি : সংগৃহীত
এশিয়া কাপের ম্যাচে রাতে মাঠে নামছে শ্রীলঙ্কা। ‍ছবি : সংগৃহীত

জয়ের ধারা অব্যাহত রেখে সুপার ফোরের পথে এক ধাপ এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। অন্যদিকে, প্রথম দুই ম্যাচে আফগানিস্তান ও বাংলাদেশের কাছে হারের দুঃস্মৃতি ভুলে জয়ের দেখা পেতে মরিয়া হংকং। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো মুখোমুখি হবে এই দুই দল। সোমবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের এশিয়া কাপ শুরু করে ছয়বারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। বোলারদের পর ব্যাটারদের দুর্দান্ত পারফরম্যান্সে ৬ উইকেটের জয় পায় লঙ্কানরা। ধারাবাহিকতা অব্যাহত রেখে হংকংয়ের বিপক্ষেও জিততে চান শ্রীলঙ্কান অধিনায়ক চারিথ আসালঙ্কা।

তিনি বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে আমরা ভালো পারফরম্যান্স করেছি। বিশেষভাবে বোলাররা। আশা করছি, হংকংয়ের বিপক্ষেও দল ভালো করবে। আমাদের মূল লক্ষ্য জয় নিয়ে ম্যাচ শেষ করা।’

বাংলাদেশের কাছে ৭ উইকেটে হেরে এশিয়া কাপ শুরু করে হংকং। ব্যাট-বল হাতে সুবিধা করতে পারেনি তারা। প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৪৩ রান করে হংকং। এরপর বল হাতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন বোলাররা। ৩ উইকেট হারিয়ে ও ১৪ বল বাকি রেখে জয় তুলে নেয় বাংলাদেশ।

শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়ে দল মাঠে নামবে জানিয়ে হংকং অধিনায়ক ইয়াসিম মুর্তাজা। তিনি বলেন, ‘প্রথম ম্যাচে আমরা ভালো করতে পারিনি। ওই ম্যাচ শেষে আমরা অনেক কিছু শিখেছি। শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের উজাড় করে দিতে চায় সতীর্থরা। জয়ের জন্যই আমরা মাঠে নামব।’

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক চেয়ারম্যান ও নির্বাহী সচিব নিয়োগ দিল সরকার

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১০

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১১

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১২

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১৩

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১৪

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১৫

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৬

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৭

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৮

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

১৯

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

২০
X