স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:১১ পিএম
অনলাইন সংস্করণ

আফগানদের হারানোর ম্যাচে নতুন মাইলফলক বাংলাদেশের

বাংলাদেশ দল। ‍ছবি : সংগৃহীত
বাংলাদেশ দল। ‍ছবি : সংগৃহীত

আফগানদের হারানো ম্যাচে মাঠে নামার মধ্য দিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে ২০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করল বাংলাদেশ ক্রিকেট দল। মঙ্গলবার আবুধাবিতে এশিয়া কাপের ১৭তম আসরে ‘বি’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে নিজেদের ২০০তম ম্যাচ খেলে বাংলাদেশ।

বিশ্বের নবম দল হিসেবে টি-টোয়েন্টিতে ২০০তম ম্যাচ খেলার কীর্তি গড়ল বাংলাদেশ। ২০০৬ সালের ২৮ নভেম্বর খুলনা বিভাগীয় স্টেডিয়ামে টি-টোয়েন্টিতে অভিষেক হয় টাইগারদের। অভিষেক ম্যাচে জিম্বাবুয়েকে ৪৩ রানে হারায় বাংলাদেশ। এই ফরম্যাটে নিজেদের শততম ম্যাচেও জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়েছিল টাইগাররা।

বাংলাদেশের আগে টি-টোয়েন্টিতে ২০০ বা তার বেশি ম্যাচ খেলেছে পাকিস্তান, ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। এই ফরম্যাটে এ পর্যন্ত সবচেয়ে বেশি ২৭৪ ম্যাচ খেলেছে পাকিস্তান। এ ছাড়া ভারত ২৪৯, নিউজিল্যান্ড ২৩৫, ওয়েস্ট ইন্ডিজ ২২৮, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা ২১১, ইংল্যান্ড ২০৯ এবং দক্ষিণ আফ্রিকা ২০৬ ম্যাচ খেলেছে।

২০০তম ম্যাচ শেষে বাংলাদেশের টি-টোয়েন্টি পরিসংখ্যান হলো—৮০ জয়, ১১৫ হার এবং ৫ ম্যাচ পরিত্যক্ত। ওয়ানডেতে ৪৪৯ ম্যাচ খেলে বাংলাদেশ ১৬১টি জিতেছে, ২৭৮টি পরাজিত হয়েছে। ১০টি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। টেস্ট ফরম্যাটে ১৫৪ ম্যাচে ২৩ জয়, ১১২ হার ও ১৯টি ম্যাচ ড্র করেছে টাইগাররা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

এনসিপির ফল উৎসবে হামলা

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

১০

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

১১

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

১২

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

১৩

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

১৪

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

১৫

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

১৬

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

১৭

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

১৮

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

১৯

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

২০
X