রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪০ পিএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনে অনীহা থেকেই তাদের কর্মসূচি : আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি : সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি : সংগৃহীত

সমাধানের আগেই আন্দোলনের অর্থ আলোচনার টেবিলকে অসম্মান করা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, নির্বাচন নিয়ে অনীহা থেকেই তাদের কর্মসূচি।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর বনানীতে সাংবাদিককের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

আমীর খসরু বলেন, চলমান আলোচনায় বেশির ভাগ ইস্যুতে এরই মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। এমন অবস্থায় আন্দোলনের ডাক দেওয়া জনমনে প্রশ্ন তুলতে পারে।

তিনি বলেন, নির্বাচন নিয়ে তাদের (সরকারের) অনীহা থাকতে পারে। যেসব বিষয়ে এখনো ঐকমত্য হয়নি, সেগুলো নিয়ে আলোচনা চলছে। এই প্রক্রিয়ার মধ্যে আন্দোলনের ডাক দেওয়া মানে আলোচনার টেবিলকে অসম্মান করা।

আমীর খসরু আরও বলেন, জনগণের মনে প্রশ্ন জাগছে—তারা (সরকার) কি দেশকে অস্থিতিশীল করতে চাইছে? বিতাড়িত শক্তিকে কি আবার ফেরত আনার চেষ্টা চলছে? এসব প্রশ্ন এখন সামনে আসছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চাপের কোনো বিষয় নেই। আমাদের নেতাকর্মীরা ইতোমধ্যে নির্বাচনের প্রক্রিয়ায় অংশ নিতে প্রস্তুত।

তিনি আরও বলেন, জনগণ এখন নির্বাচনের জন্য অপেক্ষায় আছে। এ সময় মাঠে নামতে হবে ভোটের প্রচারে। জনগণ একটি শান্তিপূর্ণ পরিবেশ চায়—সেখানে কেউ বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তাকে নিজেকেই ভাবতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১০

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১১

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১২

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৩

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৪

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১৫

ব্রাজিলের সামনে এবার মিসর

১৬

আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

১৭

ফ্ল্যাটে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন

১৮

সিলেটের কৃষিপণ্য বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হচ্ছে : সিসিক প্রশাসক

১৯

আসছে পূর্ণ সূর্যগ্রহণ, দিনে-দুপুরে নেমে আসবে অন্ধকার

২০
X