সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৯ পিএম
অনলাইন সংস্করণ

বিলুপ্তির পথে ৪০০ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

সাতক্ষীরার গুড়পুকুর মেলা জেলার সবচেয়ে বড় সামাজিক-সাংস্কৃতিক সমাবেশ  ছিল। ছবি : কালবেলা
সাতক্ষীরার গুড়পুকুর মেলা জেলার সবচেয়ে বড় সামাজিক-সাংস্কৃতিক সমাবেশ ছিল। ছবি : কালবেলা

সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বিশ্বকর্মা ও সর্পদেবী মনসা পূজা। পূজা উপলক্ষে পলাশপোল মোড়ে দূরদূরান্ত থেকে আসা দোকানিরা নানা পসরা ও মিষ্টি-মিঠাই সাজিয়ে বসেন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে শহরের পলাশপোল গুড়পুকুর পাড়ের বটতলায় মনসাতলা মন্দির কমিটির উদ্যোগে পূজা অনুষ্ঠিত হয়।

প্রতিবছর এই পূজাকে ঘিরে সাতক্ষীরার ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার উদ্বোধন হয়ে থাকে। প্রায় ৪০০ বছরের পুরোনো এই মেলা ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষকে একত্রিত করত। তবে এ বছর পৌরসভা কর্তৃপক্ষ কোনো উদ্যোগ না নেওয়ায় মেলা অনুষ্ঠিত হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাতক্ষীরা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত গুড়পুকুর মেলা একসময় ছিল জেলার সবচেয়ে বড় সামাজিক-সাংস্কৃতিক সমাবেশ। এ মেলায় গ্রামীণ হস্তশিল্প, মিষ্টি, খেলনা, নাগরদোলা, যাত্রাপালা, পুঁথিপাঠ ও পালাগানের আয়োজন থাকত। শুধু হিন্দু সম্প্রদায় নয়, সব ধর্ম-বর্ণের মানুষ মেলায় যোগ দিয়ে আনন্দ ভাগাভাগি করতেন। মেলা ছিল মিলনমেলা, ছিল সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক।

এ ঘটনায় নাগরিক সমাজ ও সচেতন মহল উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেন, গুড়পুকুর মেলা শুধু ধর্মীয় আয়োজন নয়, বরং সাতক্ষীরার সামাজিক-সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। তাই ছোট পরিসরেই হোক, প্রতিবছর এই আয়োজন টিকে রাখা জরুরি।

তাদের দাবি, নগরজীবনের চাপের মধ্যেও ঐতিহ্য ধরে রাখতে পৌরসভা ও স্থানীয় প্রশাসনকে দায়িত্ব নিতে হবে। না হলে ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে সাতক্ষীরার বহুকালীন এই ঐতিহ্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১০

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১১

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১২

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৩

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৪

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৫

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৬

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৭

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৮

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৯

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

২০
X