স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

এই প্রথম টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামছে ইংল্যান্ড-আয়ারল্যান্ড

প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজ খেলতে নামছে ইংল্যান্ড ও আয়ারল্যান্ড। ‍ছবি : সংগৃহীত
প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজ খেলতে নামছে ইংল্যান্ড ও আয়ারল্যান্ড। ‍ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি ফরম্যাটে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজ খেলতে নামছে ইংল্যান্ড ও আয়ারল্যান্ড। বুধবার (১৭ সেপ্টেম্বর) থেকে তিন ম্যাচের সিরিজে মুখোমুখি হবে দুদল। আয়ারল্যান্ডের ডাবলিনে সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়।

টি-টোয়েন্টি ফরম্যাটে দুবার মুখোমুখি হয়েছে ইংল্যান্ড-আয়ারল্যান্ড। দুবারই বিশ্বকাপের মঞ্চে। ২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এবং ২০২২ সালে অস্ট্রেলিয়া মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে দেখা হয় দুদলের। ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে ইংল্যান্ড-আয়ারল্যান্ড ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। আর অস্ট্রেলিয়া বিশ্বকাপের ম্যাচে বৃষ্টি আইনে ইংল্যান্ডকে ৫ রানে হারিয়েছিল আইরিশরা।

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি দিয়ে রেকর্ড গড়তে যাচ্ছেন ইংল্যান্ড অধিনায়ক ২১ বছর বয়সী জ্যাকব বেথেল। অধিনায়ক হিসেবে নিজের অভিষেকটা স্মরণীয় করে রাখতে চান তিনি। বলেন, ‘অবশ্যই অধিনায়ক হিসেবে নিজের প্রথম ম্যাচে জয় পেতে চাই। সেইসঙ্গে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দ্বিপক্ষীয় সিরিজও জিততে চাই।’

অভিজ্ঞ তিন পেসার মার্ক অ্যাডায়ার-জশ লিটল ও ফিওন হ্যান্ডকে ছাড়াই ইংল্যান্ডের মুখোমুখি হবে আয়ারল্যান্ড। তিনজনই ইনজুরি থেকে সুস্থ হতে পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন। নতুন মুখ হিসেবে দলে ডাক পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার বেন কালিটজ।

সিরিজ নিয়ে আয়ারল্যান্ড অধিনায়ক পল স্টার্লিং বলেন, ‘আমরা সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামব। তবে আমাদের জন্য কাজটি সহজ হবে না। তিন বিভাগেই ভালো ক্রিকেট খেলতে হবে এবং ইংল্যান্ডের বিপক্ষে আধিপত্য বিস্তার করতে হবে।’

উল্লেখ্য, সিরিজের শেষ দুই ম্যাচ যথাক্রমে ১৯ ও ২১ সেপ্টেম্বরে ডাবলিনেই অনুষ্ঠিত হবে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে পর্দা নামছে নতুন কুঁড়ির প্রথম আসরের, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

বক-পানকৌড়ির কলতানে সন্ধ্যা নামে যে গ্রামে

ধসে পড়া ঘরে বিধবা মিলন রানী দাসের মানবেতর জীবনযাপন

নারী শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ রাবি ছাত্রদল কর্মীর বিরুদ্ধে

যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ থাকায় পাল্টা হামলাও থামিয়েছে ইরান

নবম পে-স্কেল নিয়ে নতুন জটিলতা, পেছানোর পরামর্শ আইএমএফের

দীর্ঘ বিরতির পর চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ

দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বরখাস্ত

ইরাকের কুর্দিস্তানে ভূমিকম্প

রাজধানীতে আজ কেমন থাকবে আবহাওয়া

১০

ইএসডিও গবেষণা  / সহজে চিনে নিন ক্ষতিকর ‘মাইক্রোপ্লাস্টিক’ মুক্ত টুথপেস্ট কোনটি

১১

গুনে গুনে ঘুষ নেওয়া সেই ভূমি কর্মকর্তা বরখাস্ত

১২

এসিআই কোম্পানিতে নিয়োগ, এইচএসসি পাসেই আবেদনের সুযোগ

১৩

সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জাতিসংঘের

১৪

বাড়িতে হামলা চালিয়ে বিএনপি কর্মীকে হত্যা

১৫

হজের প্রাথমিক নিবন্ধন শুরু, চলবে কতদিন 

১৬

ইংল্যান্ডের বেলাভূমিতে বাঙালি ছোঁয়া, প্রবাসে শেকড়ের মেলবন্ধন

১৭

লেবাননের সার্বভৌমত্বের শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চায় ইরান

১৮

২৭ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৯

২৭ জুলাই / আজকের নামাজের সময়সূচি

২০
X