স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩১ পিএম
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের সমর্থকদের ভরসা দিলেন লঙ্কান অলরাউন্ডার

বাংলাদেশের সমর্থকদের খুশি কি করতে পারবে লঙ্কানরা? ছবি : সংগৃহীত
বাংলাদেশের সমর্থকদের খুশি কি করতে পারবে লঙ্কানরা? ছবি : সংগৃহীত

এশিয়া কাপে বাঁচা-মরার লড়াই পেরিয়ে আফগানিস্তানকে হারিয়ে টিকে আছে বাংলাদেশ। তবে এখনও নিশ্চিত হয়নি সুপার ফোরের টিকিট। ভাগ্য এখন অনেকটাই নির্ভর করছে শ্রীলঙ্কার হাতে। লঙ্কানরা যদি আফগানিস্তানকে হারায়, তবে কোনো সমীকরণ ছাড়াই পরের রাউন্ডে যাবে টাইগাররা।

এই পরিস্থিতিতে বাংলাদেশি সমর্থকদের দিকে একরকম ভরসার হাত বাড়ালেন লঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকা। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করে জানালেন—নিজের দল জয়ের জন্যই নামবে মাঠে, আর সেটি বাংলাদেশকেও এনে দিতে পারে কাঙ্ক্ষিত স্বস্তি।

শানাকার ভাষায়, ‘আমাদের জন্য প্রতিটি ম্যাচই বিগ গেম। প্রতিটি দিনই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সমর্থকরাও আমাদের জয়ের দিকে তাকিয়ে আছে। আমরাও আফগানিস্তানকে হারাতে চাই। তারা মানসম্মত একটি দল, কিন্তু তাদের হারাতে পারলে আমাদের জন্যও ভালো হবে।’

আবুধাবির পিচে মূল লড়াইটা হতে পারে স্পিনারদের। আফগানিস্তানের ঘূর্ণিঝড়ের বিপক্ষে শ্রীলঙ্কাও কম যায় না। অভিজ্ঞতা থাকায় চাপটাও কিছুটা কম মনে করছেন শানাকা। তার মতে, ‘এই ম্যাচে স্পিনারদের মধ্যে বড় লড়াই হবে। আফগানিস্তানের অ্যাটাক দারুণ, তবে আমরা প্রস্তুত। এখানে ওদের বিপক্ষে খেলার অভিজ্ঞতাও আছে আমাদের।’

শ্রীলঙ্কা জিতলেই বাংলাদেশ যাবে সুপার ফোরে। হারের সমীকরণও আছে বটে, তবে সেটা কেবল বড় ব্যবধানে লঙ্কানদের হারলেই কার্যকর হবে। তাই আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচে বাংলাদেশের সমর্থকরা স্পষ্টতই লঙ্কানদের জয় কামনায় বসে থাকবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১০

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১১

এনসিপির ফল উৎসবে হামলা

১২

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১৩

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১৪

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১৫

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

১৬

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

১৭

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

১৮

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

১৯

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

২০
X