স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৪ এএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৩ এএম
অনলাইন সংস্করণ

লঙ্কা বধের পর সাইফের নজর ভারতের দিকে

সাইফ হাসান। ছবি : সংগৃহীত
সাইফ হাসান। ছবি : সংগৃহীত

এশিয়া কাপের সুপার ফোরের শুরুতেই দুর্দান্ত জয় তুলে নিয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ৪ উইকেটের সাফল্যে উজ্জীবিত টাইগার শিবির এখন তাকিয়ে ভারতের বিপক্ষে মহারণের দিকে। দলের জয়ের অন্যতম নায়ক সাইফ হাসান তাই ম্যাচশেষে স্পষ্ট করে দিলেন—‘সব মনোযোগ এখন ভারত ম্যাচেই।’

দুবাইয়ে ১৬৯ রানের লক্ষ্য তাড়ায় ৪৫ বলে ৬১ রানের ঝলমলে ইনিংস খেলে দলের জয়ের ভিত গড়ে দেন সাইফ। পরে তাওহীদ হৃদয়ের ৫৮ রানের ইনিংস জয়ের দিকে আরো এগিয়ে দেয় যদিও শেষদিকে সমর্থকদের চিন্তা বাড়িয়েই জয় নিশ্চিত করতে হয় বাংলাদেশের।

ম্যাচশেষে সংবাদ সম্মেলনে সাইফ জানালেন, এখনই বড় স্বপ্ন দেখার সময় এসেছে, তবে ধাপে ধাপে এগোতেই হবে, ‘অবশ্যই বড় স্বপ্ন দেখা উচিত। তবে আমাদের ধাপে ধাপে এগোতে হবে। সামনে ভারতের বিপক্ষে ম্যাচ, এখন সব মনোযোগ সেখানে। পাকিস্তানের কথা পরে ভাবা যাবে।’

এশিয়া কাপে ফাইনালে খেলার লক্ষ্য নিয়েই মাঠে নামার কথা আগেই বলেছিলেন অধিনায়ক লিটন দাস। সাইফও সেই সুরে সুর মেলালেন, ‘আমরা এখানে আসার আগেই বিশ্বাস করেছিলাম, আমরা ফাইনাল খেলতে পারব। আজকের জয় আমাদের সেই পথে এক ধাপ এগিয়ে দিল। এখনো দুইটা ম্যাচ বাকি, কিন্তু আপাতত ভাবনা শুধু ভারতের বিপক্ষে ম্যাচ নিয়েই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১০

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১১

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১২

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১৩

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৫

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৬

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৭

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৮

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৯

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

২০
X